চি ঠি প ত্র
সুবল স্মরণেকিছুদিন আগে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচালক সুবল দত্ত প্রমাণ করে গেলেন বাসচালকেরা সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ কেড়ে নেন না, প্রাণ বাঁচাতেও পারেন। গাড়ি চালানো অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে, নিজের জীবন দিয়ে ৫২ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রমাণ করে গেলেন সুবল দত্ত। তাঁর প্রতি শ্রদ্ধা, ভক্তি আর অসীম কৃতজ্ঞতায় আমাদের মন ভরে ওঠে।সুবল দত্তর স্মৃতি রক্ষার্থে আমরা কি কিছুই করতে পারি না? আমরা কেমন শুধু নিতে শিখেছি; কিন্তু আমাদের তো কিছু দিতে হবে। ঢাকা-খুলনা মহাসড়কে যেখানে সুবল দত্তর জীবন দিতে হয়েছিল, সেই স্থানে একটি ‘সুবল স্মৃতি ছাউনি’ নির্মাণ করা হোক, যা দেখে বাসচালক ভাইয়েরা অনুপ্রাণিত হবেন এবং প্রত্যক্ষ করবেন যে চালকেরা একটু সাবধানে গাড়ি চালালে অনেক মানুষের জীবন রক্ষা করত পারেন। এ ব্যাপারে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শেখ হাবিবুর রহমানউত্তর আদাবর, শ্যামলী।ব্যাংকের শাখা চাইঢাকা জেলার অন্তর্গত দোহার একটি জনবহুল এলাকা। এখানে একটি বাজার আছে। বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য আছে। এই এলাকার অনেক লোক বিদেশে চাকরিরত। এখানে ব্যাংকের কোনো শাখা না থাকায় স্থানীয় জনসাধারণের টাকা-পয়সা লেনদেনে খুবই অসুবিধা হয়।তাই দোহার বাজারে একটি ব্যাংকের শাখা খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।মাসুদ আহমেদ চোকদারচোকদারপাড়া, দোহার, ঢাকা। রাস্তা সংস্কারখুলনা নতুন রাস্তা থেকে গল্লামারী পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার দুই পাশে অবস্থিত খুলনা বিজিবি সেক্টর, বাংলাদেশ নাবিক কলোনি, শহীদ আবু নাসের হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা পাবলিক কলেজ, বিজিবি মডেল স্কুল, খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা মেট্রোপলিটন স্কুল, খুলনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, ইমাম প্রশিক্ষণ একাডেমী, ফরেস্ট স্টাফ কোয়ার্টার এবং সোনাডাঙ্গা ও মুজগনী আবাসিক এলাকা। এ রাস্তাটি বর্ষার সময় গোয়ালখালী মাদ্রাসা থেকে ইমাম প্রশিক্ষণ একাডেমী পর্যন্ত প্রায় হাঁটুসমান পানির নিচে তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বাংলাদেশের সব প্রান্ত থেকে আসা পরিবহনগুলোর সোনাডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছানোর সময় প্রায় গাড়ির গ্লাস ভেঙে যেতে দেখা যায়। মাঝেমধ্যে স্কুলগামী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দেড় বছর ধরে এর সংস্কার কার্যক্রম চলছে। কিন্তু সম্প্রসারণ ও সংস্কারকাজ এখনো শেষ হয়নি। রাস্তার দুই পাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও পথচারী এবং অসুস্থ রোগী বর্ষায় পানি ও শুকনোর সময় ধুলাবালির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাটি সম্পূর্ণ রোড ডিভাইডার স্থাপন ও সম্প্রসারণ এবং সংস্কার করে চলাচলের সুবিধার জন্য যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।আবদুল মান্নানখুলনা সরকারি বি এল বিশ্ববিদ্যালয় কলেজ।