চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাস্কর্য চাইদেশের অন্যতম ইতিহাসসমৃদ্ধ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুরের কারমাইকেল কলেজ প্রথম সারিতে। ১৯১৬ সালে সেই সময়ের পূর্ব বাংলার গভর্নর লর্ড টমাস ব্যারোন কারমাইকেল কলেজের ভিত্তি স্থাপন করেন।অনেক দেরিতে হলেও আশার কথা যে জাতির মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে প্রাণ উৎসর্গকারীদের স্মৃতির স্মরণে এক বছর আগে ‘প্রজন্ম ৭১’ নামক একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এর শিল্পমান কী অর্থ প্রকাশ করে, সেদিকে না তাকিয়ে আবেগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হলেও এই ভাস্কর্য নির্মাণের অগ্রণী ‘সপ্তকণ্ঠ’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই হয়।১৯৭১ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ ছাত্র এবং শিক্ষকের তালিকায় আছেন কে মুখতার ইলাহী, শরিফুল ইসলাম, গোলাম গউস, আবুল কাশেম ও আবদুর রকিব এবং আবদুর রহমান (প্রভাষক, রসায়ন), শাহ সোলায়মান আলী (সহকারী অধ্যাপক, উর্দু), কালা চাঁদ রায় (অধ্যাপক, রসায়ন), চিত্তরঞ্জন রায় (প্রভাষক, গণিত), সুনীল বরণ চক্রবর্তী (প্রভাষক, দর্শন), রামকৃষ্ণ অধিকারী (প্রভাষক, বাংলা)। বর্তমান প্রজন্ম তাঁদের দু-একজনের নাম রাজনৈতিক তৎপরতার কারণে জানলেও বাকিদের চেনা-জানার কোনো উপায় নেই। ইতিহাসের সূর্যসন্তানদের গৌরবগাথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ করার প্রয়াসে দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির স্মরণে তাঁদের প্রতিচ্ছবি দিয়ে কলেজের শহীদ মিনার মোড় অথবা সংস্কৃতি চত্বরে একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানাচ্ছি। এ ছাড়া শহীদ ও মুক্তিযোদ্ধাদের ছবি ও নামের তালিকা কলেজের একই স্থানে স্থাপনের প্রয়োজন বলে মনে করছি। দেশের রাজনীতির বর্তমান প্রভাবে বীতশ্রদ্ধ থাকায় এ ব্যাপারে কলেজের নবগঠিত সম্মিলিত সাংস্কৃতিক ফোরামকে যথাযথ উদ্যোগ নিতে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বিশেষভাবে বিবেচনার দাবি করছি।জাকির সোহানইতিহাস বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর।