চি ঠি প ত্র
সাগরদীঘি থানা চাইটাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার অন্তর্গত এবং ঘাটাইল সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইতিহাসপ্রসিদ্ধ স্থান ‘সাগরদীঘি’ অবস্থিত। এখানে দুটি বিশাল দিগি আছে, প্রতিবছর বারুণী স্নান উপলক্ষে মেলা হয় এবং মেলায় বহু হিন্দু পুণ্যার্থী সমবেত হন। এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে সাত-আট বর্গকিলোমিটারের একটি বাজার আছে। এই বাজারে দুটি উচ্চবিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি কলেজ ও একটি প্রাথমিক বিদ্যালয় আছে। সাগরদীঘি বাজারটি পাহাড়ি জঙ্গল এলাকায় থাকার কারণে এখানকার মানুষ খুব একটা নিরাপদ নয়। এখানে চুরি-ডাকাতি-চাঁদাবাজি প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড প্রায়ই ঘটে থাকে। সব ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করতে এবং এই এলাকার উন্নয়নের জন্য এখানে একটি থানার প্রয়োজন। তাই বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এখানে একটি থানা স্থাপন করে জনগণের দুর্ভোগ লাঘবের পদক্ষেপ নেবেন।জাহাঙ্গীর হোসেনসাগরদীঘি, ঘাটাইল, টাঙ্গাইল।অধঃপতন!গত ১৯ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পাতা দেখে চোখের পানি আর ধরে রাখতে পারিনি। কী পাওয়ার জন্য নিরপরাধ এই মানুষটিকে জীবন্ত পুড়ে মরতে হলো? বিজয়ের মাসে যখন আমরা ১৯৭১ সালের জঘন্যতম নরহত্যার চিত্রগুলো দেখে নিজেদের বিজয়কে অনুধাবন করছিলাম, ঠিক তখনই ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুলের বদিকোনা এলাকায় সিলেট-হবিগঞ্জ সুপার এক্সপ্রেস লেখা বাসে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার পর জানালা দিয়ে বের হতে না পারা মানুষটির জ্বলন্ত পুড়ে মৃত্যুর দৃশ্য যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষকেই স্তব্ধ করে দেয়। মানবিকতার এত অধঃপতন আমাদের! এত নির্দয় আমরা!যে মানুষটা পুড়ে মারা গেল তিনি কি ওই দিনের রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করেছিলেন? তাহলে তাঁর অপরাধ কী ছিল? ২০ ডিসেম্বর প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত আনিসুল হকের লেখা ‘মাননীয় হুকুমদাতা, আপনাকে বলছি...’ লেখাটির সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ করে আমিও বলতে চাই, হয়তো এদের ঘ্রাণেন্দ্রিয় নেই। ক্ষমতার মোহ এদের নাক-কান-চোখ বন্ধ করে দিয়েছে। এদের বিবেক বহু আগেই মারা গেছে। সাধারণ দয়া-মায়া-করুণা নামের মানবিক গুণগুলো এদের সত্তা থেকে বহু আগেই বিতাড়িত। এরা অন্ধ, এরা ক্ষমতান্ধ, এরা অন্ধ, এরা আদর্শ-অন্ধ।সুমিত বণিকউন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।