চি ঠি প ত্র
আবেদনআমরা আশা করেছিলাম, বাংলাদেশিদের আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি কর্মচারীদেরও চাকরির বয়স বাড়ানো হবে। পরিশেষে এই আশা পূর্ণ হয়েছে। এবং সরকারি কর্মচারীদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু এই আদেশ কার্যকর করতে সাম্য ও ন্যায়ভিত্তিক না করায় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। স্বাধীনতার আগে থেকে অবসরপ্রস্তুতি ছুটির পর অবসর আরম্ভ হয়। এতে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার রক্ষিত ছিল এবং ন্যায়ভিত্তিক ধারা অব্যাহত ছিল। চাকরি থাকা অবস্থায় ছুটি। অবসর গ্রহণ করে ফেললে বা চাকরি না থাকলে ছুটি ভোগের ভিত্তি থাকে না। শুধু একটি শব্দ ব্যবহার করে মৌলিক অধিকার খর্ব করা যায় না। বাংলাদেশ স্বাধীন দেশ, গণমৌলিক অধিকার খর্ব করা একটি স্বৈরাচারী পদক্ষেপ। স্বাধীন দেশের মানদণ্ডে তা হতে পারে না। যদি ন্যায় ও সাম্যভিত্তিক আইন পাস করা হয় তবে মৌলিক মানবিক অধিকার সংরক্ষিত হয় এবং আইন প্রয়োগ করতে যদি ন্যায় ও সাম্যভিত্তিক না হয় তাহলে সবই স্বৈরাচারী রূপ পরিগ্রহণ করে। ন্যায় ও সাম্য এবং সর্বজনীন স্বার্থ উপেক্ষা করে বা কোনো বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কোনো আইন পাস ও প্রয়োগ হতে পারে না। তাই সরকারি কর্মচারীদের চাকরিকাল তথা বয়স বাড়ানোর আইন পাস ও প্রয়োগ করতে যাঁদের বয়স ২০১১ সালের ডিসেম্বরে ৫৯ বছরের মধ্যে রয়েছে তাঁদের মধ্যে সবার—অবসরগ্রহণকারী জীবিত, অবসরপ্রস্তুতি ছুটি ভোগরত ও কর্মরত কর্মচারীদের—চাকরির বয়স ৫৯ বছর বয়সকাল আইনের আওতাভুক্ত করে স্বাধীনতার ফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আবেদন করছি।স্বাধীন দেশের মানদণ্ডে ন্যায় ও সাম্যভিত্তিক বিবেচনা করে ২০১১ সালের ডিসেম্বরে জীবিত সব অবসরপ্রাপ্ত, অবসরপ্রস্তুতি ছুটি ভোগরত ও কর্মরত কর্মচারীকে আলোচ্য সরকারি কর্মচারীর বয়সের ঊর্ধ্বসীমা আইন পাস ও প্রয়োগের ব্যবস্থা করতে মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি।মো. আবদুর রহিমরামপুর, চট্টগ্রাম।শালিখায় দিনবদলবগুড়া-১ আসনে নির্বাচিত বর্তমান সাংসদ আবদুল মান্নান সোনাতলা-সারিয়াকান্দির উন্নয়নের নায়ক। তিনি গত তিন বছরে সোনাতলা-সারিয়াকান্দির চেহারাই পাল্টে দিয়েছেন। আমি সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের একজন বাসিন্দা। তাই আমি এই গ্রামের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম। মধুপুর থেকে জনবহুল গ্রাম শালিখার দুই কিলোমিটার রাস্তা প্রতিবছর বন্যার পানির চার ফুট নিচে ডুবে যেত এবং জনগণ অনেক দুঃখ-কষ্ট পোহাত। বিগত সরকারের আমলে এই গ্রামে এক টাকারও উন্নয়নমূলক কাজ করা হয়নি। কিন্তু জনগণের বন্ধু আবদুল মান্নান চার ফুট মাটিসহ শালিখার রাস্তাটি পাকা করে দিয়েছেন। তা ছাড়া তিনি শালিখায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পে মোটা অঙ্কের অর্থপ্রদানসহ দারিদ্র্য বিমোচন ও নিরক্ষরতা দূরীকরণে এলাকাবাসীর পাশে থেকে নানাবিধ কাজ করে যাচ্ছেন। শালিখার মানুষ এখন তাঁকে শুধু একান্ত বন্ধুই নয় বরং প্রাণের মানুষ ভাবতে শুরু করেছে। এখন শালিখা গ্রামবাসীর আশা নয় বিশ্বাস—আবদুল মান্নান এই গ্রামটিতে অচিরেই বিদ্যুৎসংযোগ দিয়ে গ্রামবাসীকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে আনবেন।রাফিউল ইসলামশালিখা, মাগুরাসাপ্তাহিক ছুটিবাংলাদেশের মতো গরিব এবং উন্নয়নশীল দেশে সপ্তাহে দুই দিন ছুটি নয়, এক দিন থাকা বাঞ্ছনীয়। সপ্তাহে দুই দিন ছুটি থাকলে দেশের অগ্রগতির ব্যাঘাত ঘটে। বিশেষভাবে ব্যাংক, পোস্ট অফিস এবং জনশক্তির অশেষ ক্ষতিসাধন হয়। ব্যাংকের লেনদেন সপ্তাহে দুই দিন বন্ধ থাকলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। পোস্ট অফিস সপ্তাহে দুই দিন বন্ধ থাকলে চিঠিপত্র এবং মালামাল বিলম্বে পায় জনসাধারণ। এরূপ শম্বুকগতিতে দেশ চলতে পারে না। সে জন্যই দেশে গড়ে উঠেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান, যারা অতি দ্রুত জনসাধারণের চিঠিপত্র এবং মালামাল দূরে পৌঁছে দেয়। সে জন্যই পোস্ট অফিসের অবস্থা ত্রাহি ত্রাহি। অপরদিকে জনশক্তি অফিসও ভিসার ছাড়পত্র এবং বিদেশে মৃত্যুবরণকারীদের ক্ষতিপূরণের টাকা প্রদান করতে হিমশিম খাচ্ছে সপ্তাহে দুই দিন অফিস বন্ধ থাকার কারণে। জনশক্তি রপ্তানির কাজটি খুবই স্পর্শকাতর। বহু কষ্টে অর্জিত ভিসা যথাসময়ে ছাড়পত্র না পাওয়ার জন্য যদি বাতিল হয়ে যায়, তখন দুঃখের আর সীমা থাকে না। বাংলাদেশের আয়ের প্রধান উৎস জনশক্তি রপ্তানি—এ কথা বলার অপেক্ষা রাখে না। সপ্তাহের দুই দিন ছুটির সঙ্গে অনেক সময় বাৎসরিক ছুটি যোগ হয়ে যায়। ফলে সাপ্তাহিক ছুটি আরও বেড়ে যায়। আর বাংলাদেশের ছুটির তালিকা এত বড় যে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং দেশের বৃহত্তম স্বার্থে ২০১২ সালে দেশে সপ্তাহে এক দিন অর্থাৎ শুক্রবার ছুটি ধার্য করা হোক।আবদুল বাছের শিকদারকলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা।