চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে দুরবস্থাচলচ্চিত্রে এখন সংকট চলছে। চলচ্চিত্রশিল্পী সমিতি ও প্রদর্শক সমিতির মধ্যে দা-কুমড়া সম্পর্ক বিরাজ করছে। প্রদর্শক সমিতির যুক্তি হলো, মানুষ সিনেমা হলে আসছে না। ভালো ছবির অভাবে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ দেশের চলচ্চিত্রশিল্প উন্নত করতে হলে বা ভালো ছবি বানাতে হলে ভারতীয় বাংলা ছবির সঙ্গে এ দেশের ছবির প্রতিযোগিতায় আসতে হবে। সত্যি, মানসম্মত ছবির অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে গড়ে উঠছে শপিং মল, বহুতল ভবন ও গুদামঘর।চলচ্চিত্রনির্মাতারা চান ভালো ছবি বানাতে। আর প্রদর্শক সমিতি চায় ভালো ছবি প্রদর্শনের মাধ্যমে সিনেমা হলে দর্শক টানতে। উভয়ের উদ্দেশ্য ও লক্ষ্য এক। তাই আমার প্রশ্ন, ভারতীয় বাংলা ছবি আমদানি না করেও কিন্তু আমরা এই সংকটের সমাধান করতে পারি। চলচ্চিত্রশিল্পের সমস্যাগুলো হলো: মানসম্মত প্রেক্ষাগৃহের অভাব, বিনিয়োগে অনীহা, শিল্পীসংকট, মেধাসম্পন্ন নির্মাতার অভাব, ভালো গল্প ও কারিগরি সুবিধার অভাব। এ ছাড়া আধুনিক প্রযুক্তির কারণে ঘরে বসে ভিনদেশি চলচ্চিত্র দেখার সুযোগ ও আকাশ-সংস্কৃতির আগ্রাসন চলচ্চিত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার, প্রযোজক-পরিবেশক সমিতি, গুণী নির্মাতা, প্রদর্শক সমিতিসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যদি একসঙ্গে বসে আন্তরিকভাবে উদ্যোগ নেয়, তাহলে সংকটের সমাধান অসম্ভব নয়। স্যাটেলাইটের মাধ্যমে ভারতীয় চ্যানেল এ দেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এমনকি ভারতীয় বিজ্ঞাপনগুলোও আমাদের দেখতে হচ্ছে। কিন্তু আমাদের চ্যানেলগুলো কেন ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না? সাধন সরকারভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।সঞ্চয়পত্রের মুনাফাগত ১ জুলাই, ২০১১ থেকে সঞ্চয়পত্র ও পেনশনারস সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে যথাক্রমে ১১.৫৫ শতাংশ এবং ১১.৮১ করায় এর বিক্রি কমে গেছে। মুনাফার হার কমিয়েও হিসাব করা হয়েছিল বছরে ছয় হাজার কোটি টাকা সংগৃহীত হবে। নভেম্বর, ২০১১ পর্যন্ত মাত্র ৫০০ কোটি টাকার মতো সংগৃহীত হয়েছে। সঞ্চয়পত্রের অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা হওয়ায় এবং তা নিশ্চিতভাবেই আভ্যন্তরীণ সঞ্চয় বিপুল পরিমাণে বাড়াবে। এর পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা আভ্যন্তরীণভাবে ব্যয় হয়ে জাতীয় অর্থনৈতিক কার্যাবলির গতি অবশ্যই বৃদ্ধি ঘটাবে।গত জুন মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ত্রুটি হওয়ায় সরকারের তহবিলের ওপর বিরাট চাপ সৃষ্টি হয়েছে। তাই মুনাফার হার বৃদ্ধি করে কয়েক মাসের ক্ষতি পুষিয়ে আগামী কয়েক মাসে সঞ্চয়পত্রের বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ অনেক বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে প্রদত্ত মুনাফা মুদ্রাস্ফীতির হার বিবেচনায় এনে পর্যালোচনা করলে দেখা যাবে তা খুব বেশি নয় এবং রাষ্ট্রের ওপর বোঝা না হয়ে তা হবে সামাজিক নিরাপত্তা ও কল্যাণকর আর্থিক পদক্ষেপ। এ বিষয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আশু পদক্ষেপ নিতে অনুরোধ করছি।মো. রফিকুল ইসলামইসলামপুর, রোড, কুমিল্লা।