চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ বাড়ানো গত ২২ ডিসেম্বর প্রথম আলোর চিঠিপত্র কলামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়ে সফিউল হকের লেখাটির জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ। সে সঙ্গে প্রথম আলোকে ধন্যবাদ লেখাটি ছাপানোর জন্য। সফিউল হক চিঠিতে আবেদন করেছেন বর্তমানে পিএলআর ভোগরত কর্মকর্তা-কর্মচারীর জন্যও সিদ্ধান্তটি কার্যকর করতে। আমরাও তাঁর আবেদনের সঙ্গে একমত পোষণ করছি। অনেকের মতো আমাদের বাবাও বর্তমানে একজন পিএলআর ভোগরত কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেন। চাকরির কারণে বিভিন্ন স্থানে থাকায় নিজ থানায় যোগাযোগ না করার কারণে তাঁর মুক্তিযুদ্ধের গেজেটেও নাম নেই। তাই তিনি মুক্তিযোদ্ধার সুযোগসুবিধা থেকেও বঞ্চিত। আমরা তিন ভাইবোন বর্তমানে স্কুল-কলেজে পড়ছি। আমাদের বাবাও বর্তমানে কর্মক্ষম। পিএলআর ভোগরত হিসেবে প্রধানমন্ত্রী ও সরকার যদি এ সুযোগ তাঁদের দেয় তাহলে এই দুটি বছর আমাদের জন্য বিরাট প্রেরণা হয়ে দাঁড়াবে। সরকারের এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত থেকে বর্তমানে পিএলআর ভোগকারীরা বঞ্চিত হলে আমাদের বাবাও এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সিদ্ধান্তটি কার্যকর করার সময় যেন পিএলআর ভোগকারীদেরও বিবেচনায় নেওয়া হয়।নোমান,খুলশী, চট্টগ্রাম।ঘরে ঘরে চাকরিআমি দিনমজুর সোলায়মান হোসেন। আমি হাড়ভাঙা পরিশ্রম করে আমার একমাত্র ছেলেকে বিএ পাস করিয়েছি। আমার ছেলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছে না।আওয়ামী লীগ নির্বাচনের আগে বলেছিল, নির্বাচিত হলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। কোনো প্রকার দুর্নীতি থাকবে না। এখন দেখছি, তারা নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গেছে।মো. সোলায়মান হোসেনবালুরচর, নরুদ্দি, জামালপুর।