চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির মেয়াদ১৯ ডিসেম্বর ২০১১ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরির বয়স দুই বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি যুগোপযোগী। তবে বর্তমানে যাঁরা পিআরএলে আছেন, তাঁরা এ সুযোগ পাবেন না। কিন্তু তাঁরা নিজ নিজ পেশাগত ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন, কর্মঠ ও দায়িত্ববান।দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১০ লাখ। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০১১) পিআরএল ভোগরত চাকরিজীবীর সংখ্যা ৬০-৭০ হাজারের বেশি হবে না। সরকারি চাকরিবিধি অনুযায়ী, পিআরএল ভোগরত চাকরিজীবীরা ওই সময়ে চাকরিকালীন সব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সুতরাং, বয়সসীমা বৃদ্ধির ক্ষেত্রে তাঁদের বিষয়টিও সদয় বিবেচনায় আনা যেতে পারে। মিতা সেনগুপ্তা প্রশাসনিক কর্মকর্তা (পিআরএল)বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।পিএসসির সুদৃষ্টি বিসিএসে প্রতিযোগিতা হয় হাড্ডাহাড্ডি এবং যোগ্য ও মেধাবীরাই এ যুদ্ধে জয়ী হন। কিন্তু আফসোসের বিষয়, স্বাস্থ্য শর্তের কারণে আমরা অনেকেই এ সর্বোচ্চ প্রতিযোগিতায় নিজেকে যাচাই করার সুযোগ থেকে বঞ্চিত হই। কারণ, বিসিএসের বিজ্ঞাপনে স্বাস্থ্য শর্তে দেওয়া আছে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট বা ১৫২.৪০ সেমি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা থাকতে হবে র্৪-১র্০র্ বা ১৪৭.৩২ সেমি। এ শর্ত আরোপ করা হয়েছে অনেক আগে। অথচ আমরা ডিজিটাল ও বিজ্ঞানের যুগে বাস করি। বড় কষ্টের বিষয়, শারীরিক এ অযোগ্যতার জন্য ব্যক্তি নিজে দায়ী নন। এর প্রধান কারণগুলো হলো: সৃষ্টিগত এবং পুষ্টিগত, যার সঙ্গে দারিদ্র্য জড়িত। মানবিক কারণে বিসিএসের বিজ্ঞাপনে পরিবর্তন করা প্রয়োজন। তাই নতুন চেয়ারম্যানের কাছে প্রার্থনা, ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য শারীরিক উচ্চতা অন্তত দুই ইঞ্চি কমানোর ব্যবস্থা করুন।আফরোজা সুলতানাঢাকা বিশ্ববিদ্যালয়।ব্যাংকের শাখা আমরা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দক্ষিণ নাগরপুর এলাকার বাসিন্দা। নাগরপুর উপজেলার শেষ, মানিকগঞ্জ জেলার দৌলতপুর, ঘিওর ও সাটুরিয়া উপজেলার শুরু এখানে বনগ্রাম বাজার নামে একটি বাজার আছে। বাজারটি খুব জনগুরুত্বপূর্ণ। নাগরপুর থেকে মানিকগঞ্জ তথা ঢাকা যাওয়ার এটাই একমাত্র রাস্তা। এ বাজারের পাশে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোর দূরত্ব বাজার থেকে এক কিলোমিটারের অধিক হবে না। এলাকার অনেকে প্রবাসে চাকরিরত। অনেকের ছেলেমেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় চাকরি করেন এবং গ্রামের অনেক লোক বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এখানে ব্যাংকের কোনো শাখা না থাকায় টাকাপয়সার লেনদেনে নাগরপুর, দৌলতপুর ও সাটুরিয়া ছাড়া কোনো পথ নেই। ফলে টাকাপয়সা ব্যাংকে জমা এবং তোলা খুব ঝুঁকিপূর্ণ। তাই বনগ্রাম বাজারে যেকোনো ব্যাংকের একটি শাখা খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। মো. নায়েব আলীসভাপতি, বনগ্রাম বাজার কমিটিবনগ্রাম, নাগরপুর, টাঙ্গাইল।