চি ঠি প ত্র
ফুট ওভারব্রিজআজব শহর ঢাকা। সত্যিই আজব। ঢাকা শহরের রাস্তা নিরাপদে পার হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ থাকলেও প্রশাসনের কোনো নজরদারি নেই। এখানে উঠলে কেউ নিরাপদে রাস্তা পার হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফুট ওভারব্রিজগুলোর বেশির ভাগ জুড়ে থাকে ভিক্ষুক, ছোটখাটো দোকানদার, মাদকসেবী আর পকেটমারদের দৌরাত্ম্য। কখনো কখনো কিছু লোক আড্ডায় অলস সময় কাটায়। এভাবে যদি ফুট ওভারব্রিজগুলো থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে পার হবে? বর্তমানে রাজধানীর ফুটপাতগুলোতে কিছু লোক রিকশা, সাইকেল ও বাইক পরিচালনা করে। তারা একটিবারের জন্যও ভাবে না যে এটা ফুটপাত। এখানে যদি এসব চলে, তবে পথচারীদের কী হবে? কিন্তু কিছু লোকের কাণ্ডজ্ঞানের অভাবে ফুটপাতগুলো মাঝেমধ্যে রাস্তায় পরিণত হয়। কখনো কখনো এসব ঘটনা ট্রাফিক পুলিশের সামনেই ঘটে, কিন্তু কেউ কিছু বলে না। আমি কর্তৃপক্ষ অথবা ট্রাফিক পুলিশের প্রতি বিনীতভাবে বলছি, এসব অবমুক্ত করে জনগণের সুবিধা বাড়ানো হোক।এম রাসেল, গুলশান-১, ঢাকা।বন্ধ রেললাইনমৌলভীবাজার জেলার ‘কুলাউড়া-শাহবাজপুর’ বন্ধ রেললাইনটি পুনরায় চালুর দাবি অনেক বছরের। অর্থমন্ত্রী ও নবনিযুক্ত রেলমন্ত্রী দুজনই বৃহত্তর সিলেটের সন্তান। অর্থ ছাড় করবেন অর্থমন্ত্রী এবং প্রকল্প বাস্তবায়ন করবেন রেলমন্ত্রী। তাই বন্ধ রেললাইনটি পুনরায় চালু করার বিষয়ে ওই দুই মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ অঞ্চলের (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা) ভুক্তভোগী মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের দুর্দশা লাঘবে বর্তমান সরকারের প্রতিশ্রুত বন্ধ রেললাইনটি অবিলম্বে চালু করে প্রয়াত অর্থমন্ত্রী মো. সাইফুর রহমানের মতো দলমত-নির্বিশেষে সিলেটবাসীর মনে চির জাগরূক থাকুন।অধ্যাপক (অব.) বি এম দেকুমিল্লা।