চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে পরীক্ষাআমরা সবাই জানি, বিভিন্ন সরকারের আমলে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ওই সব কাজে যেসব চক্র নিয়োজিত, তারা অনেক সময় ধরাও খেয়েছে। কিন্তু বর্তমানে সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা বেশ কষ্টকর। তাই তারা অন্য পন্থা অবলম্বন করছে। সেটা হলো মুঠোফোনে পরীক্ষা। প্রতিটি জেলা সদরের যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়, তাদের মাধ্যমেই তারা পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে এক সেট বা একটি প্রশ্ন বের করে আনে। তারপর ওই চক্র তাদের লোকবল দিয়ে আধা ঘণ্টার মধ্যেই প্রশ্নের সমাধান করে তাদের সঙ্গে যাদের সমঝোতা রয়েছে, তাদের মুঠোফোনে মেসেজ পাঠিয়ে দেয়। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ব্যবহার সেভাবে না হলেও তারা সাইলেন্ট করে রাখে, যা তারা অনায়াসে ব্যবহার করতে পারে। তা ছাড়া কক্ষে যাঁরা নজরদারি করেন, তাঁদের সঙ্গেও ওই চক্রের আগেই কথা বলা থাকে। তাই পরীক্ষাকেন্দ্রে তো নয়ই, আশপাশেও যেন এই মুঠোফোন ব্যবহার করতে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে। আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।মো. আশিকুর রহমানগোপালগঞ্জ।নারকেল বাগানবন্য হাতির অব্যাহত আক্রমণে হুমকির মুখে পড়েছে এশিয়ার বৃহত্তম রামুর নারকেল বাগান। প্রায় প্রতিদিন দলবল নিয়ে বাগানে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই হাতির দল। এদের সঙ্গে জোট হয়েছে বন্য শূকরের দল। এই বৃহৎ নারকেল বাগানের চারপাশে কোনো দেয়াল না থাকায় কৃষকদের ধাওয়া খেয়ে হাতির পাল বাগানে ঢুকে নষ্ট করছে বিদেশি দামি বীজ ও নারকেলগাছ। বাগানটি প্রতিষ্ঠার পর থেকে তিন-চার হাজার গাছ নষ্ট করেছে হাতির দল। শুধু দেয়ালের অভাবে প্রতিদিন নষ্ট হচ্ছে ফলন্ত চারা। জরুরি ভিত্তিতে বাগানে সীমানাপ্রাচীর নির্মাণ করে বন্য হাতি ও শূকরের উপদ্রব বন্ধ করা না গেলে ধ্বংসের মুখে পড়বে বাগানটি। এই বাগান থেকেই পুরো দেশের নারকেলের বীজের চাহিদা মেটানোর পর কোটি কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। রামু-মরিচ্যা সড়কের পাশে অবস্থিত বাগানটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মনোমুগ্ধকর এই স্থান অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হবে, যা কক্সবাজারে আসা হাজার হাজার বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে পারবে। তাই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রামুর নারকেল বাগানটি রক্ষা করা হোক।জাহেদুর রহমান ইকবাল৫৫ পুরানা পল্টন, ঢাকা।