চি ঠি প ত্র
চতুর্মুখী আন্ডারপাসঢাকা শহরের ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে কারওয়ান বাজার, বাংলামোটর, হাতিরপুল, বসুন্ধরা সিটি সংলগ্ন পান্থপথ মোড় উল্লেখযোগ্য। এখানকার অজস্র প্রতিষ্ঠানে বহু লোক কাজ করেন। প্রতিদিন সহস্রাধিক লোক রাস্তা পারাপার হচ্ছে। কিন্তু রাস্তা পার হতে গিয়ে কমপক্ষে আট থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। কারণ, সড়কগুলো অত্যন্ত ব্যস্ত এবং এখানে কোনো ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস নেই। সে কারণে চলমান গাড়ির সঙ্গে মানুষকে পাল্লা দিয়ে রাস্তা পার হতে হচ্ছে। ধাবমান যানবাহন এড়িয়ে রাস্তা পার হতে গিয়ে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছেও। এই এলাকা-সংশ্লিষ্ট অফিসে কর্মরত লোকজন রাস্তা পারাপারের সময় গোলচত্বরের মোড়ে এসে সিগন্যাল পড়ার অপেক্ষা করতে থাকেন। প্রায় সময়ই অফিসের নির্দিষ্ট সময়ে পৌঁছার তাগিদে হাত বাড়িয়ে নেমে পড়তে বাধ্য হন অনেকে। আবার কিছু লোক একত্র হয়ে ট্রাফিক পুলিশের সাহায্যে পার হচ্ছে কিংবা অনেককে সিগন্যাল তোয়াক্কা না করে রাস্তা পার হতেও দেখা যায়। দিনের পর দিন এভাবে চলছে। এখান দিয়ে যারা পারাপার হয়, তারা একটি ফুট ওভারব্রিজ বা আন্ডারপাসের প্রয়োজনীয়তা বরাবর অনুভব করছে। যেহেতু সোনারগাঁ হোটেলের গোলচত্বরে একটি সুদৃশ্য পানির ফোয়ারা এবং ধাতব স্তম্ভ বিদ্যমান, তাই সেখানে একটি ফুট ওভারব্রিজ স্থাপন করলে সেগুলোর সৌন্দর্য নষ্ট হতে পারে। সে জন্য গোলচত্বরটিতে চতুর্মুখী একটি আন্ডারপাস নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাইফুল ইসলামতেজগাঁও, ঢাকা-১২০৮ধন্যবাদ এবিসি রেডিওবাংলাদেশে এখন অনেক গণমাধ্যমের জন্ম হয়েছে। একটা সময় ছিল রেডিও বলতে শুধু বাংলাদেশ বেতারকে বুঝত মানুষ। কিন্তু এখন নতুন প্রজন্মের কাছে রেডিও বা বেতার বলতে এফএম রেডিওকে বোঝায়।আমাদের দেশে কতগুলো এফএম রেডিও রয়েছে, যার মধ্যে এবিসি রেডিও অন্যতম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মুক্তির গান, মুক্তিসেনাকে আরও শক্তিশালী ও শক্ত মনোবলের প্রয়াস জোগাত। এ যুগের তেমন একটি রেডিও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে ভূমিকা পালন করছে, তার নাম এবিসি রেডিও। এবার স্বাধীনতার ৪০ বছর এবং মহান বিজয় দিবস ঘিরে এবিসি রেডিও আয়োজন করে পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব। মনোমুগ্ধকর ও উপভোগ্য ছিল প্রতিটি অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র তাল—এ রকম অনেক অনুষ্ঠান উপহার দিয়েছে এবিসি রেডিও, যা থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস এবং বিভিন্ন তথ্য জানতে পেরে উপকৃত হয়েছে। তাই এবিসি রেডিওর কাছে এ প্রজন্মের প্রত্যাশা, বিশেষ দিবস কিংবা বিশেষ দিনে যেন তাদের সেই চেষ্টা অব্যাহত থাকে।মো. রুবেল হাসাননাগরপুর টাঙ্গাইল।