চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগর এখনখুলনা নগর নানাবিধ অভ্যন্তরীণ ও বহিস্থ সমস্যায় জর্জরিত। ফলে দিন দিন কমছে নাগরিক সুযোগ-সুবিধা, বাড়ছে দুর্ভোগ।শহরের ফাঁকা জায়গাগুলোতে দ্রুত উঠছে বহুতল ভবন। একসময় যেখানে কৃষিজমি ছিল, সেখানে এখন সুউচ্চ অট্টালিকা। দেখলেই বোঝা যায়, এই বাড়িগুলো তৈরিতে কোনো পরিকল্পনা নেই। তা হলে এমনি করে এসব কৃষিজমি নষ্ট হতো না; ধ্বংস হতো না গাছগাছালি—পাখিদের আবাসস্থল; উন্মুক্ত মাঠ, শিশুদের খেলার স্থান। সবচেয়ে অবাক ব্যাপার এই যে, এসব ফ্ল্যাট-বাড়িতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নামিদামী (!) চিকিৎসকদের অসংখ্য প্রাইভেট ক্লিনিক। প্রাকৃতিক দুর্যোগে উদ্বাস্তু ও কর্মহীন মানুষ আশ্রয় ও কাজের খোঁজে দলে দলে ভিড় জমাচ্ছে নগরে। খুলনার অধিকাংশ বড় মিলকারখানা বন্ধ। শ্রমিকেরা বেকার।আমরা খুলনাবাসী নগরের এমন করুণ চিত্র দেখতে চাই না। আমরা চাই না আমাদের প্রাণের শহর খুলনার অবস্থা ঢাকা শহরের মতো শ্রীহীন, স্থবির, দূষিত ও প্রাণহীন হোক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের হয়তো একটি মহাপরিকল্পনা আছে, কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই উন্নয়ন প্রচেষ্টা বুঝি মুখ থুবড়ে পড়ে আছে। কারণ সীমাহীন দুর্নীতি, আন্তরিকতার অভাব ও সমন্বয়হীনতার মধ্যে টেকসই উন্নয়ন সম্ভব নয়।শেখর দাশ, খুলনা বিশ্ববিদ্যালয়।[email protected]