চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূপখোলা বাজারপুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় রাস্তার ওপর গড়ে ওঠা ধূপখোলা কাঁচাবাজারটি এখন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারটি এখন সংস্কার করা দরকার। এলাকায় যে হারে লোকসংখ্যা বেড়েছে, তাতে এলাকার সূত্রাপুর বাজারটি কুলিয়ে উঠতে পারছে না।গেন্ডারিয়ায় ধূপখোলার এই বাজারে পদ্মা নদীর বিভিন্ন মাছ এবং আশপাশ এলাকার শাকসবজি ও তরিতরকারি পাওয়া যায়।এ বাজারের বেশির ভাগ ক্রেতা মুন্সিগঞ্জের বিক্রমপুরের অধিবাসী। পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা কাঁচাবাজারটি অবিলম্বে স্থায়ী বাজার হিসেবে গড়ে তোলার জন্য ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) প্রতি অনুরোধ জানাচ্ছি। মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।রেলমন্ত্রীর কাছে প্রত্যাশারেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নতুন মন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর নিজ এলাকা সিলেট অঞ্চলে তাঁর প্রথমবারের সফরে রেলপথ ব্যবহার করায় তাঁকে অশেষ ধন্যবাদ। কারণ, আমাদের দেশে অন্য মন্ত্রী দূরে থাক, স্বয়ং রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও রেলপথে ভ্রমণের উদাহরণ বিরল। তবে সিলেট অঞ্চলে নয়, তিনি মাঝে মাঝে দেশের অন্যান্য অঞ্চলেও রেলপথে ভ্রমণ করলে রেলওয়ের বাস্তব সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো স্বচক্ষে দেখার ও উপলব্ধির সুযোগ ঘটবে। এতে করে মন্ত্রীর পক্ষে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নির্ণয় এবং তা সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হবে। আশা করি, নতুন রেলমন্ত্রী রেল নিয়ে অনেকের মতো শুধু অলীক স্বপ্ন দেখানো, আগের সরকারের ওপর সব ব্যর্থতার দোষ চাপানো ইত্যাদি গতানুগতিক কাজের বাইরে এসে বরং অনেক সাহসী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবহেলিত, বেহাল আর মুমূর্ষু রেলকে পুনর্জীবন দান করতে সক্ষম হবেন। যদিও মেয়াদের অর্ধেকেরও বেশি সময় শেষে তিনি দায়িত্বভার গ্রহণ করায় সময়স্বল্পতার কারণে সারা দেশের রেল উন্নয়নে দৃশ্যমান বড় কিছু আশা করা হয়তো বাতুলতা হবে। তবু তাঁর মতো একজন বিপুল রাজনৈতিক অভিজ্ঞতায় ঋদ্ধ, পরীক্ষিত ও পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্যক্তিত্বের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমরা আশান্বিত। সরকারের অবশিষ্ট মেয়াদে তিনি সব বাধা-বিপত্তি ডিঙিয়ে আর মহল বিশেষের দুর্নীতি এবং ষড়যন্ত্রের জাল শক্ত হাতে ছিন্ন করে রেলকে সব শ্রেণীর যাত্রীর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তোলার শুভ সূচনার দৃষ্টান্ত স্থাপন করে যেতে সক্ষম হবেন, এমনটি আমাদের প্রত্যাশা।শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।রাস্তার পাশে গাছঢাকার উত্তরায় সেক্টরগুলোর ৩০ ফুট রাস্তার উভয় পাশে পাকা নর্দমা করা হচ্ছে। এতে একদিকে যেমন হার্ড সারফেস বেড়ে যাচ্ছে, অন্যদিকে গাছ রোপণের কোনো সুযোগ থাকছে না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাস্তার মাঝ থেকে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে নর্দমা করা যেতে পারে। এতে রাস্তার উভয় পাশে গাছ রোপণ করার সুযোগও বাড়বে।লক্ষ করা যায়, ঢাকা শহরের প্রায় প্রত্যেক বাড়ির সামনের অধিকাংশ জায়গাজুড়ে হার্ড সারফেস নির্মাণ করা হয়েছে বা হচ্ছে। এর ফলে অধিকাংশ বাড়ির সামনে রাস্তার পাশে গাছ রোপণ করা সম্ভব হচ্ছে না। পরিকল্পিত উপায়ে বাড়ির প্রবেশদ্বার নির্মাণ করলে বাড়ির সামনের সম্পূর্ণ জায়গায় হার্ড সারফেস নির্মাণ এড়ানো যেতে পারে। এ ব্যাপারে রাজউক/সিটি করপোরেশন প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।আরেকটি বিষয় লক্ষ করা যায়, ঢাকা শহরে বিভিন্ন ফুটপাত/রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক বছর বা মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ নির্মাণ-ত্রুটি, মালমসলা মানসম্মত না হওয়া বা প্রয়োজনের তুলনায় কম দেওয়া। এই ত্রুটিপূর্ণ নির্মাণের কারণ অনুসন্ধান করতে বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, রমনা পার্কের যাঁরা প্রাতর্ভ্রমণে বা শরীরচর্চার জন্য আসেন, তাঁদের কয়েকটি সংঘ আছে, যাঁরা প্রতিনিয়ত হার্ড সারফেস নির্মাণ করেই যাচ্ছেন। এর ফলে পার্কের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রকৌশলী মতিয়ার রহমান সেগুনবাগিচা, ঢাকা।