চি ঠি প ত্র
অপরিকল্পিত নগরায়ণসরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অবহেলার জন্য দীর্ঘদিন থেকে রাজধানী ঢাকার জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। চিকিৎসকেরা বলছেন, বাতাসে ক্রমেই কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের নিঃসরণ বাড়ছে। বেড়েছে হূদেরাগ, লিভার ও কিডনিতে জটিলতা। ফুটপাতগুলো হকারদের দখলে আর রাস্তা বেআইনি পার্কিং ও টং দোকানদারদের নিয়ন্ত্রণে। কেটে ফেলা হচ্ছে গাছপালা। নগরবাসী এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায়।উল্লেখ্য, কলকারখানা থেকে নির্গত ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, জিংক ইত্যাদি ভারী রাসায়নিক পদার্থ খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করছে। এসব শরীরের খাদ্যনালি, লিভার, হূদেরাগ, কিডনিতে নানা জটিলতা সৃষ্টি করছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে উন্মুক্ত স্থান, খোলা জায়গা, পার্ক, খোলা মাঠ, লেক ও জলাশয় দখলমুক্ত করতে হবে। আশা করি, বিষয়টি সরকার ভেবে দেখবে। মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা। বেহাল চিড়িয়াখানাকয়েকদিন আগে ছেলের আবদার রক্ষা করতে গিয়ে চিড়িয়াখানায় যেতে হলো। দীর্ঘ কয়েক বছর পর চিড়িয়াখানায় ঢুকলাম। ভেতরে প্রবেশ করেই চোখে পড়লো চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়সারা গোছের রক্ষণাবেক্ষণ। ভেতরে প্রবেশ করতেই সামনে বানরের খাঁচার পাশে চিড়িয়াখানার ভেতরের কোথায় কি আছে তা ছক একে দেখানো হয়েছে। এর পর থেকে ভেতরে আর কোন নির্দেশিকা নেই। কোন পাশে গেলে বাঘ, সিংহ বা অন্যান্য প্রাণী দেখা যাবে, কোন পাশ দিয়ে দেখা শুরু করতে হবে এবং শেষ করতে হবে। শুধুমাত্র ভেতরে পাবলিক টয়লেটগুলোর নির্দেশিকা চোখে পড়ে। বাঘের খাচার সামনে গিয়ে দেখা গেলো, বয়সের ভারে নুয়ে পড়া এক বাঘ। ঠিক করে চোখ মেলেও তাকাতে পারে না। এরকম দৃশ্য প্রতিটি খাঁচার প্রাণীগুলোর ক্ষেত্রেই দেখা যায়। প্রতিটি খাঁচার মধ্যে মরিচা জমে আছে। গণ্ডারের খাঁচার সামনে এসে দেখা গেলো, বয়সের ভারে নতজানু হয়ে আছে গন্ডারটি। অনেক কষ্টে খাচার সামনে এসে দাড়িয়েছে। খাচার এ পাশ থেকে বাচ্চারা যা-ই বাড়িয়ে দেয় তা সে মুখে তুলে নেয়। এতে বুঝা যায় পর্যাপ্ত খাবার পাচ্ছে না প্রাণীটা। এছাড়া ভেতরের জাদুঘরটির চিত্র ভিন্ন। মাইকে বলা হচ্ছে তিন মাথাওয়ালা গরু আছে, অমুক আছে। মাইকে ঘোষণা দেওয়া তিন মাথার গরু, বনমানুষ কিছুই দেখা গেলো না। গার্ডকে জিজ্ঞাসা করতে সে হেসে বিষয়টাকে উড়িয়ে দিলো, কিছুই বললো না। দয়া করে চিড়িয়াখানার উন্নয়নের দিকে দৃষ্টি দিন। আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।মধুগ্রাম থানা চাইখুলনা জেলার সর্ববৃহৎ ডুমুরিয়া উপজেলার উত্তর অঞ্চলের ডুমুরিয়া উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মধুগ্রাম অবস্থিত। এখানে রয়েছে একটি ডিগ্রি অনার্স কলেজ, সরকারি ডাকবাংলা হাইস্কুল, সিনিয়র আলিম মাদ্রাসা, প্রাইমারি স্কুল, বাজার, পাশে শাহপুর গরুর হাট, কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের শাখা, সাবপোস্ট অফিস, এনজিও, বিমা অফিস ও চিংড়ি মাছের আড়ত। ওই মধুগ্রামের ওপর দিয়ে দৌলতপুর চুকনগর শাহপুর মেইন সড়ক অবস্থিত। সড়কের ওপর বাইপাস সড়ক ও বাজার, শলুয়া বাজার, থুকড়া বাজার, শাহপুর বাজার, মিকশিমিল বাজার, শোলগাতিয়া বাজার অবস্থিত। এ অঞ্চলে মধুগ্রাম এলাকায় ২০টি হাইস্কুল, ২৫টি মাদ্রাসা ও ৩০টি প্রাইমারি স্কুল, ২০ থেকে ৩০টি হাটবাজার রয়েছে। মধুগ্রাম ডিগ্রি কলেজ ও শাহপুর হাইস্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র, ডিগ্রি পরীক্ষা কেন্দ্র, এইচএসএসি পরীক্ষা কেন্দ্র, জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র আছে। শাহপুর গরুর হাটে প্রতি বৃহস্পতিবারে এক কোটি টাকা বেচাকেনা হয়। এলাকার মাছের আড়তে শাহপুর বাজারে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় কোটি টাকার গলদা চিংড়ির কেনাবেচা হয়। ব্যবসায়ীরাও আতঙ্কে থাকেন। অত্র এলাকায় কোনো থানা না থাকায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।তাই অবিলম্বে এখানে থানা স্থাপন করার দাবি জানাই। গাজী তৌহিদুল ইসলামডুমুরিয়া, খুলনা।