চি ঠি প ত্র
আলোর নিচে অন্ধকারজাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় পা হারালেন সাংবাদিক নিখিল ভদ্র। কিন্তু কেন? প্রায় প্রতিদিনই প্রেসক্লাবে জরুরি মিটিং, সেমিনার, সমাবেশ ইত্যাদি হয়। সেখানে অংশ নেওয়ার জন্য শুধু সাংবাদিক ভাইয়েরাই যান না, সাধারণ মানুষও যায়। সবার তো গাড়ি নেই। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। দুই মাস আগে একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য আমি প্রেসক্লাবে যাই। কিন্তু সামনের রাস্তা কিছুতেই পার হতে পারছিলাম না। সময়ও চলে যাচ্ছে। কী করি, দেখতে পাচ্ছি আমড়া বিক্রেতা, বাদাম বিক্রেতারা কেমন দ্রুত রাস্তার এপার-ওপার হচ্ছেন। আমি একজন আমড়া বিক্রেতাকে বললাম, ‘বাবা, আমাকে রাস্তাটা পার করে দাও, তোমাকে পাঁচটা টাকা দেব।’ ছেলেটি আমাকে বলল, ‘খালা, আহেন আমার লগে, টাকা লাগব না। ভয় নাই আমাগোরে গাড়িতে ধাক্কা মারলে খবর আছে।’ আমি বললাম, ‘বাবারে, জীবন গেলে বা হাত-পা হারালে খবরে কাজ হবে না।’ আমি সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা প্রেসক্লাবের সামনের রাস্তায় ফুটওভার ব্রিজ করার উদ্যোগ নিন। আজকে আমাদেরই ছেলে নিখিল যে পা হারাল আর কোনো ছেলেমেয়েকে যেন হাত-পা ও জীবন হারাতে না হয়। নূরজাহান আহমেদযশোর।দিনের বেলায় ট্রাকদিনরাত সব সময় পুরান ঢাকার গেন্ডারিয়া, লোহারপুল, কে বি রোড, পোস্তগোলা, আইজিগেট এবং ফরিদাবাদ ও মিল ব্যারাকের রাস্তা দিয়ে ট্রাক চলাচল করতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় তিনটি থানা অর্থাৎ শ্যামপুর, গেন্ডারিয়া ও সূত্রাপুর থানার নাকের ডগার ওপর দিয়ে অহরহ চলাচল করছে ট্রাক। অথচা তারা নীরব ও নির্বিকার। থানা-পুলিশের অবহেলা ও ট্রাফিকের (পূর্ব) উদাসীনতার কারণে পুরান ঢাকায় ২৪ ঘণ্টা ট্রাক চলাচল করছে। এতে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে পোস্তগোলা, শ্যামপুর ও পাগলা থেকে ইট, বালু, সিমেন্টভর্তি ট্রাকগুলো দিনের বেলায় শহরের মধ্যে অর্থাৎ গেন্ডারিয়া ও ফরিদাবাদ এলাকায় প্রবেশ করতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট থানা-পুলিশসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।