চি ঠি প ত্র
সঞ্চয়পত্রের মুনাফাগত ৩১ ডিসেম্বর চিঠিপত্র কলামে সঞ্চয়পত্র ও পেনশনারস সঞ্চয়পত্রের মুনাফা বৃদ্ধি-সংক্রান্ত যুক্তিপূর্ণ পত্রের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। পেনশনাররা তাঁদের সারা জীবনের সঞ্চয় দিয়ে পেনশনারস সঞ্চয়পত্র ক্রয় করেন এবং এর মুনাফা দিয়ে সংসারের বিবিধ প্রয়োজন মিটিয়ে থাকেন। মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশের ওপরে হওয়ায় সঞ্চয়পত্রের মুনাফা তাঁরা প্রকৃতপক্ষে কতটুকু পান তা ভেবে দেখার বিষয়। পেনশনারস সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি হওয়ায় মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে এর মুনাফার হার ক্রমান্বয়ে কমে যায়। গত বছরের ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার অনেক কমিয়ে দেওয়ায় এর বিক্রি বিপুলভাবে কমে গেছে। উল্লেখ্য, সঞ্চয়পত্রের বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সরকারি তহবিলে সঞ্চিত হয়। সঞ্চয়পত্র বিক্রয়ের টাকা বিদ্যুৎ, গ্যাস ও অন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। সঞ্চয়পত্রে প্রদত্ত মুনাফা সামান্য এবং তা অভ্যন্তরীণ খরচ মাত্র।উপরিউক্ত বিষয়ের আলোকে সঞ্চয়পত্রের মুনাফার হার অবিলম্বে কমপক্ষে ১৬ শতাংশ করার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে অনুরোধ করা যাচ্ছে। ফারজানা শারমিনশাহসুজা মসজিদ রোড, কুমিল্লা। টিকিট বিক্রির রেকর্ডএ দেশে প্রতিনিয়ত অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে। শুধু তথ্যগুলো সঠিক স্থানে গিয়ে পৌঁছায় না বলে যোগ্য স্বীকৃতি পাচ্ছে না দেশ। সেদিন এমনই একটা অশ্রুতপূর্ব ঘটনা দেখলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারে। রেলের টিকিট বিক্রি সাধারণত যাত্রার ১০ দিন আগে থেকে শুরু হয়। সে হিসেবে ১২ জানুয়ারির টিকিট সংগ্রহের জন্য গত ৩ তারখি সকাল সাড়ে ১০টায় কাউন্টারে যাই। গিয়ে শুনি, সকালে যে দুটি আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছাড়ে, তার সবগুলো (ঢাকার) টিকিট বিক্রি হয়ে গেছে। মানে মাত্র দেড় ঘণ্টায় সব টিকিট হাপিশ। গিনেস রেকর্ড বুকসের কর্তৃপক্ষরা এটা জানলে আমার ধারণা রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি দিয়ে ফেলবেন। হাজারের ওপরে টিকিট এই দেড় ঘণ্টায় কীভাবে বিক্রি হয়ে গেল, জানতে চাইলে কাউন্টারের লোকজন মোবাইলে টিকিট বিক্রির দোহাই দেন। উল্লেখ্য, মোবাইলে মাত্র ২৫ শতাংশ টিকিট বিক্রি করা হয়।অবস্থা বেগতিক দেখে বাসেই যাব বলে স্থির করি। কিন্তু পরিবারের পীড়াপীড়ি আর নিরাপত্তার কথা ভেবে ৬ জানুয়ারি আবার স্টেশনে যাই। এবার আর কাউন্টারে নয়, কর্তব্যরত রেল কর্মচারীদের সহায়তা চাইলাম। চুক্তি হলো মহানগর প্রভাতীর দেড় শ টাকার টিকিট তিন শ টাকায় কেনার। এই বাড়তি টাকাতেই মিলে গেল সোনার হরিণ টিকিট। পরে টিকিটের গায়ে লেখা দেখি ৩ জানুয়ারি নয়টা ২২ মিনিটে ক্রয় করা হয়েছিল। অর্থাৎ টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে রেল কর্মচারীরা তা কিনে সংগ্রহ করে রাখেন। এতে দেখা দেয় টিকিটের দারুণ সংকট। আর এই সংকটকে পুঁজি করে তাঁরাই জমজমাট ব্যবসা করেন।জয়দীপ দে, চট্টগ্রাম।স্বাস্থ্যসেবাআজিমপুর মা ও শিশু হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক ও অন্য স্টাফেরা সেবপ্রার্থীদের সঙ্গে যে আচরন করেন তা অগ্রহনযোগ্য। জুনিয়র চিকিৎসক ও অন্য স্টাফরা কর্তব্য ও দায়িত্ব পালনে যেমন গাফিলতি করেন তেমনি অসৌজন্যমূলক ব্যবহারও করেন। যেসব গর্ভবর্তী মা নিয়মিত চেকআপে যান, তাঁদের প্রতি অবহেলা-উপেক্ষা অত্যন্ত পীড়াদায়ক। এ অবস্থার আশু অবসান জরুরি। হাসপাতালটির সেবার মানও ক্রমেই যেন নিম্নগামী হচ্ছে। দেশব্যাপী এর যে খ্যাতি ও সুনাম রয়েছে, তা ক্রমেই ম্লান হচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আমি নিজে একজন ভুক্তভোগী এবং সেবাপ্রার্থী। অথচ প্রতিনিয়ত সেখানে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অসংখ্য মানুষ প্রতিদিন অসৌজন্যমূলক আচার-আচরণের শিকার হচ্ছেন। সুলতানা চৌধুরী করাতিটোলা, ঢাকা। খুলনার রেল১ জানুয়ারি প্রথম আলোয় দেখলাম, রেলমন্ত্রী রেলপথ উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনাগুলোর তিনটি ধাপ রয়েছে। সেগুলো যথাক্রমে স্বল্পমেয়াদি পরিকল্পনা, যা বাস্তবায়ন হবে ২০১২ সালের জুনের মধ্যে। মধ্যমেয়াদি পরিকল্পনা, যা বাস্তবায়ন হবে ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুনের মধ্যে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্বল্পমেয়াদি পরিকল্পনায় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-জয়দেবপুর, সিলেট-ছাতক, সিলেট-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নেত্রকোনা রেলপথ তথা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের রেলপথের ব্যাপক উন্নয়নের উল্লেখ থাকলেও খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-বেনাপোল বা খুলনা-গোয়ালন্দ কিংবা খুলনা-বাগেরহাট—এগুলোর কোনোটির উন্নয়নের কথা সেখানে উল্লেখ নেই।দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে ঢাকা-টঙ্গী ডুয়েলগেজ তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ। টঙ্গী-জয়দেবপুর ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণসহ ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন নির্মাণের মতো বড় বড় প্রকল্প।অথচ এত সব পরিকল্পনার মধ্যে কোথাও খুলনা বিভাগের রেল উন্নয়নের কোনো পরিকল্পনার উল্লেখ না থাকায় সংগত কারণেই আমরা মর্মাহত হয়েছি। অবহেলার শিকার খুলনা বিভাগের রেলপথ উন্নয়নের জন্যও রেলমন্ত্রী অচিরেই উদ্যোগ নেবেন বলে আশা করি।জাহিদ টাইটেলঝিনাইদহ।