চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়দুই পক্ষের কয়েকজন ছাত্রের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করেই গত ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি কার্যকর করে। ছুটি শেষে ১ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা চালু হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সাধারণ ছাত্রছাত্রী নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। কারণে-অকারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেশনজট ও ক্লাস বন্ধ থাকায় সচেতন অভিভাবকেরা উদ্বিগ্ন। সেশনজট যেন এ বিশ্ববিদ্যালয়ের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স যেখানে শেষের পথে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনার্সই শেষ হয়নি।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ক্লাস ও পরীক্ষা চালু রাখার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখতে সহায়তা করুন।এ হামিদ, শিক্ষার্থীকুমিল্লা বিশ্ববিদ্যালয়।রাস্তা চাইসাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মধ্যে দিয়ে সাগরদাঁড়িগামী রাস্তাটির বেহাল অবস্থা। সাতক্ষীরা থেকে সাগরদাঁড়ি পৌঁছানোর নিকটতম ও ব্যস্ততম রাস্তা এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও যানবাহন যাতায়াত করে, বিশেষ করে প্রতিবছরের জানুয়ারি মাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসব উপলক্ষে এর ব্যস্ততা লক্ষ করা যায়। এ সময় দূরদূরান্ত থেকে আগত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। তিন থেকে চার কিলোমিটার বেহাল রাস্তার কারণে যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসীর দুর্ভোগের শেষ থাকে না বর্ষাকালে। ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন। তাই সেনেরগাঁতি বাজার থেকে সাগরদাঁড়ি খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি তৈরি করা অত্যন্ত জরুরি। এটি তৈরি করতে সাতক্ষীরা ১ নম্বর আসনের সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি।মিল্টন দাসসারসা, পাটকেলঘাটা, সাতক্ষীরা।ফল প্রকাশকবে?অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে। ভেবেছিলাম, আর সবগুলো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো আমাদের শিক্ষাবর্ষ সময়মতো শেষ হবে। কিন্তু সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি যখন তিনবার পরিবর্তন করা হলো, তখনই বুঝতে পারলাম সামনে কী দুর্ভোগ অপেক্ষা করছে। তবু আশায় বুক বেঁধেছিলাম, ২০০৯ সালে না হোক, ২০১০ সালের মধ্যে আমাদের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করে ফলাফল পাব। কিন্তু সেই আশায় গুড়ে বালি। অবশেষে গত বছরের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে বহুল প্রতীক্ষিত চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হলো, যা অনেক বিভাগের সেই মাসের মধ্যেই পরীক্ষা শেষ হয়। অন্যদের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হয়ে যায়।এর পর থেকে ফলাফল পাওয়ার প্রতীক্ষা শুরু হয়। মাননীয় শিক্ষামন্ত্রীর কথামতো আশ্বস্ত ছিলাম যে নির্ধারিত তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশের কোনো লক্ষণ নেই। ফলে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। কয়েক দিন আগে বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে স্মরণকালের মধ্যে এতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো রেকর্ড নেই। অথচ সেই চাকরির পরীক্ষায় আবেদন করতে পারলাম না কেবল ফলাফল প্রকাশের অভাবে। একইভাবে, পূবালী ব্যাংকেও চাকরির আবেদন করতে পারলাম না। এই জানুয়ারিতেই আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার কথা আছে। কিন্তু সেগুলোতেও আবেদন করা হয়তো হবে না। অথচ, আমাদের একই শিক্ষাবর্ষের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে চাকরিতে ঢুকে গেছে। আর আমরা এখনো অনার্সের ফলাফল প্রকাশের অপেক্ষায়। এদিকে সরকার সরকারি চাকরি থেকে অবসরের মেয়াদ দুই বছর বাড়িয়েছে। এর ফলে বেকারত্বের সংখ্যা এমনিতেই বেড়ে যাবে। অন্য দিকে, সেশনজটের কশাঘাতে শিক্ষাজীবন আরও ব্যাপ্তি পাচ্ছে। ফলশ্রুতিতে, একটা অসম ব্যবধানের সৃষ্টি হচ্ছে।যদি ৪৫ লাখ প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর ফলাফল ২ মাসের মধ্যে দেওয়া যায়, তাহলে দুই লাখ পরীক্ষার্থীর ফলাফল দিতে তিন মাসের বেশি সময় কেন লাগবে? এভাবে আমাদের জিম্মি করে রাখার অর্থ কী? শুধু মাননীয় শিক্ষামন্ত্রী নন, আমরা দেশের সব সচেতন মানুষের কাছে প্রশ্ন রাখছি, আমাদের এই ভোগান্তির শেষ কোথায়? এই জানুয়ারিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে আমাদের নিদারুণ কষ্টের শেকল থেকে মুক্ত করুন। এই দাবি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর।আদনান, সজল, আশফাক, রেজা, তন্ময়, শাফায়েত২০০৫-০৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।