চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্সিং পদ্ধতিধানখেতে পোকার আক্রমণ ঠেকাতে পার্সিং পদ্ধতি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পরিবেশবান্ধব এ পদ্ধতি সবাই আগ্রহের সঙ্গে গ্রহণ করছে এবং ভালো ফল পাচ্ছে। আমনের খেতে মাজরা পোকার আক্রমণের সঙ্গে আমরা সবাই পরিচিত। এ সমস্যায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েন। মাজরা পোকার আক্রমণে ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। অনেক সময় কীটনাশক ব্যবহারেও তেমন ফল পাওয়া যায় না। কিন্তু পার্সিং পদ্ধতির মাধ্যমে ধানগাছ রক্ষা পাচ্ছে। রাজশাহী অঞ্চলে ব্যাপকভাবে এর ব্যবহার শুরু হয়েছে। ধানখেতে ধঞ্চে ও গাছের ডাল পুঁতে দিলে এতে বিভিন্ন প্রজাতির পাখি বসে ধানের পোকা খেয়ে ফেলে। এটি পার্সিং পদ্ধতি নামে পরিচিত। এ পদ্ধতিতে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষা পাচ্ছে। আমনের খেতে পুঁতে দেওয়া ধঞ্চে ও গাছের ডালে বসা পাখির ভয়ে জমিতে মাজরা পোকার আক্রমণ কমে এসেছে। কীটনাশক কিনতে হচ্ছে না বলে কৃষকেরা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। তাই পরিবেশবান্ধব এ পদ্ধতির মাধ্যমে পোকা দমনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।এলাকাবাসীর বিচারগত ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে সুরমার শাখা নদী চেঙ্গের খাল থেকে। গত ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন শিক্ষার্থী নৌকা ভ্রমণে গেলে সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় পানিতে পড়ে দুই ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও অভিভাকদের মধ্যে। দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়ে এসেও নিরাপদ নন শিক্ষার্থীরা। এ ঘটনার দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে প্রসাশনের তৎপরতা লক্ষ করা যায়। ওই দিন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয় নৌকার মাঝিসহ আরও একজন। এর গত ২২ ডিসেম্বর এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সন্দেহভাজন ছয়জনকে পুলিশের হাতে তুলে দেয়।অভিযুক্ত এক ব্যক্তির বাবা প্রথম আলোকে বলেন, ‘ছাত্র মারার ঘটনা শোনার পর থাকি মনটা খারাপ আছিল। যখন শুনলাম, আমার ঘরেও একজন অভিযুক্ত আছে, তখন থাকি মনটা আরও অশান্ত হয়ে ওঠে। তারে পুলিশের দিতে পাইরা স্বস্তি পাইলাম। অখন হে তার অপরাধের শাস্তি পাইব, এটা তার প্রাপ্য।’এলাকাবাসীর এমন উদ্যোগ ও অভিযুক্ত ব্যক্তির বাবার এমন মন্তব্যে আমাদের মনটা সামান্য হলেও শান্তি পাচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের শাস্তি কার্যকর করা হোক, যাতে এমন ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে।ইমরুল হাসানশাবিপ্রবি, সিলেট।