চি ঠি প ত্র
ডাইনিংয়ে সাবসিডিময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আবাসিক সুবিধার্থে ১২টি হল আছে। প্রত্যেকটি হলে ছাত্রছাত্রীদের দুপুর এবং রাতের খাবারের জন্য ডাইনিং চালু রয়েছে। এসব ডাইনিংয়ের খাবার অত্যন্ত নিম্নমানের। দৈনিক একজন ছাত্রছাত্রীর দৈহিক ও মানসিক বিকাশের জন্য যে পরিমাণ পুষ্টিসমৃদ্ধ খাবার দরকার, তা এসব খাবারে নেই বললেই চলে। এসব ডাইনিং পরিচালিত হয় বাইরের কোনো লোক অথবা রাজনৈতিক ছাত্রছাত্রীদের দ্বারা। প্রত্যেক ছাত্রছাত্রীকে দুই বেলা খাবারের জন্য ডাইনিংয়ে ৩৬-৪০ টাকা দিতে হয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় ডাইনিং কর্তৃপক্ষের পক্ষে ভালো মানের খাবার পরিবেশন করা সম্ভব হয় না। সবার পক্ষে বাইরের হোটেল থেকে খাবার কিনে খাওয়া সম্ভব নয়। তা ছাড়া বাইরের হোটেলের খাবার দামি হলেও সেগুলো স্বাস্থ্যসম্মত নয়। সব ছাত্রছাত্রীর কথা বিবেচনা করে পুষ্টিগুণসমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ডাইনিংয়ে সাবসিডির প্রয়োজন। অতএব ডাইনিংয়ে সাবসিডির জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. হাতেম আলীহো. শ. সোহরাওয়ার্দী হল, ময়মনসিংহ।প্র্যাকটিসের সুযোগ দেশে প্রতিবছর সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার ৫০০ ছাত্রছাত্রী মেডিকেল টেকনোলজি ডেন্টাল কোর্স সম্পন্ন করে থাকে। আমরা ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্স থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী এবং বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সনদপ্রাপ্ত। পরিতাপের বিষয়, আমাদের দেশে সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল পদসংখ্যা অতি সামান্য। আবার আমরা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতেও পারি না, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় আমাদের জীবনে নেমে আসে অমাবস্যার আঁধার। তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রদান করে ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্র্যাকটিস করার সুযোগ দিয়ে একটি শিক্ষিত বৃহৎ গোষ্ঠীকে বেকারমুক্ত করার ব্যবস্থা করা হোক।প্রমিত বণিক, কটিয়াদী, কিশোরগঞ্জ।পিআরএলসরকারি চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। বাস্তব অবস্থার নিরিখে প্রদত্ত প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে আন্তরিক অভিনন্দন জানাই। তবে পিআরএল বা অবসর-পরবর্তী ছুটিতে যাঁরা আছেন তাঁরা এ সুযোগ পাবেন কি না, তা সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়নি।প্রশ্ন দেখা দিয়েছে, এলপিআর এবং পিআরএলের পার্থক্য কী? এলপিআর হলো অবসর প্রস্তুতিমূলক ছুটি এবং পিআরএল হলো অবসর-পরবর্তী ছুটি। একজন কর্মচারী এলপিআরে থাকাকালে এক বছরের অর্জিত ছুটি ভোগের পাশাপাশি প্রতি মাসে বেতন-ভাতা গ্রহণ এবং সরকারি কর্মচারী কল্যাণ, যৌথ বিমা ও ভবিষ্য তহবিলে চাঁদা প্রদান করেন। পিআরএলে থাকাকালেও একইভাবে অর্জিত ছুটি ও বেতন-ভাতা গ্রহণ এবং সরকারি কর্মচারী কল্যাণ, যৌথ বিমা ও ভবিষ্য তহবিলে চাঁদা প্রদান করে থাকেন। কার্যত দুটি বিষয় একই, পার্থক্য শুধু নামে। একই কারণে ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর পর যাঁরা এলপিআর বা পিআরএলে ছিলেন তাঁরাও সে সুযোগ পেয়েছেন। একজন সরকারি কর্মচারী চাকরি জীবনে তিন-চার বছর অর্জিত ছুটি প্রাপ্য হন। তবে বিধি মোতাবেক তাঁকে এক বছর ছুটি ও আর্থিক সুবিধা দেওয়া হয়। বেতন-ভাতাসহ এক বছরের অর্জিত ছুটি চাকরিরই অংশ।এমতাবস্থায় চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধির সুফল পিআরএল ভোগকারীদের প্রদানের মাধ্যমে সরকারের মহতী উদ্দেশ্য বাস্তবায়নে তাদের দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান জাতি গঠনে ভূমিকা রাখার সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।রফিকুল ইসলাম চৌধুরীখামারবাড়ী, ফার্মগেট, ঢাকা।