চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপূর্ব-পরবর্তী বর্তমান সরকার পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট ১৯৭৪ সংশোধন করে, সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করেছে। এটি বর্তমান সরকারের যুগোপযোগী উত্তম সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষ ষাটোর্ধ্ব পর্যন্ত কর্মক্ষম থাকে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৮ বছরে উন্নীত হয়েছে। এসব বিবেচনা করে ইতিপূর্বেই বিচারকদের চাকরির বয়সসীমা ৬৭ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৬৫ বছর করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ বছর।আমরা চাকরিজীবীরা আশা করেছিলাম বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল ভোটে জয়লাভের পর সরকার গঠন করার সঙ্গে সঙ্গে (২০০৯ সালের প্রথমেই) চাকরির বয়সসীমা বাড়ানো হবে। দেরিতে হলেও সরকারি চাকরিজীবীদের বয়সসীমা বৃদ্ধি করে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। বর্তমান সরকারকে চাকরিজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আমরা যারা চলতি অর্থসালে (জুলাই ২০১১-২০১২) পিএলআররত আছি, তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে; যা আমরা আশা করিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, অবসর প্রস্তুতিকালে ছুটি (এলপিআর) পরিবর্তন করে অবসর-পরবর্তী ছুটি (পিআরএল) করা হয়েছে, তাই তাঁরা (পিআরএলরত) এই সুবিধা পাবেন না। যদি তা-ই হয়, তাহলে আমাদের প্রতি অবিচার ও অন্যায় করা হবে। কেননা, যা এলপিআর, তা-ই পিআরএল। পিআরএলরতরা সবাই পুরোপুরি বেতন-ভাতাদি পাচ্ছেন এবং চাকরিকালে সব বিধিবিধান পালন করে সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। ফলে তাঁদের ক্ষেত্রেও চাকরির বয়সসীমা (দুই বছর) বৃদ্ধি যুক্তিযুক্ত। শুধু এলপিআর এবং পিআরএলের প্রশ্ন তুলে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পিআরএলরত এবং পিআরএল শেষ হওয়ার পরও এই সুযোগ দেওয়া হয়েছে। শেষ জীবনে এসে অভিজ্ঞতার ভান্ডার দিয়ে দেশ সেবার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগটুকু অবসরপূর্ব অথবা অবসর-পরবর্তী (প্রি অ্যান্ড পোস্ট) প্রশ্ন তুলে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করবেন না।সরকারি কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদ ১২ লাখ। কর্মরত আছেন ১০ লাখ। পিআরএলরত সবাই অনুমোদিত ও কর্মরত জনবলের মধ্যে গণ্য বিধায় তাঁদের জন্য আলাদাভাবে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না।তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, সরকার কর্তৃক প্রদত্ত সুবিধা থেকে পিএলআররত কর্মকর্তা-কর্মচারীদের কোনো অবস্থায় যেন বঞ্চিত করা না হয়। এ ব্যাপারে বিনয়ের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।মো. ইসমাইল হোসেনসহকারী মহাব্যবস্থাপক (পিআরএলরত)বিসিক, চট্টগ্রাম।জনসংখ্যাবাংলাদেশের জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। স্বাধীনতার সূচনালগ্নে জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। কিন্তু বর্তমানে এই সংখ্যা বেড়ে ১৭ কোটিরও ওপরে। ছোট্ট আয়তনের একটি স্বাধীন দেশে অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য হুমকিস্বরূপ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি মৌলিক চাহিদার প্রতি বিরূপ প্রভাব ফেলে। ফলে জনসংখ্যার বিপুল অংশ পুষ্টিহীনতার শিকার, রোগশোকে ভোগা, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হওয়া এবং উপযুক্ত পরিবেশে বসবাস করতে না পারাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে অবস্থান করতে হচ্ছে।দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসযোগ্য জায়গার অভাব, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রতিযোগিতা, প্রতিদিনের সড়ক দুর্ঘটনা প্রভৃতি জনসংখ্যা যে ক্রমাগত বেড়েই চলেছে তার ইঙ্গিত বহন করে না? কিন্তু এই একটি বিষয় তা হলো, জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা যদি নিয়ন্ত্রণে থাকত তাহলে আমাদের এসব সমস্যা প্রকট হয়ে দেখা দিত না।এখনো সময় আছে যদি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হই, তাহলে দেশে কল্যাণ আসবে এবং দেশ হবে সমৃদ্ধিশালী। সরকার যদি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদানের শর্তারোপ করে সন্তান জন্মদানের ক্ষেত্রে, তাহলে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়।তানভীর মাহমুদ খান চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।