চি ঠি প ত্র
ওষুধের বাজারওষুধের অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিচলিত ও বিস্মিত। ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামতো মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে। ওষুধ প্রশাসনের সঠিক নজরদারির অভাবে বাণিজ্যে মেতে উঠেছে কোম্পানিগুলো। ইচ্ছামতো মূল্য নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছে। বেপরোয়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। ওষুধ এমন একটা পণ্য যা এক দিন না হলে চলে না। জীবন বাঁচানোর জন্য চাই ওষুধ। এই প্রয়োজনীয় উপকরণের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে ওষুধ প্রশাসন নির্বিকার। প্রশ্ন জাগে, ওষুধ প্রশাসনের সামনে কী করে এভাবে মূল্য বাড়ে? তাহলে এদের থাকা না থাকা সমান। সরকারও এ বিষয়ে চরম নির্বিকার। জীবনধারণের মূলবান এই উপকরণের বিষয়ে সরকারকে আন্তরিক হতে হবে। ওষুধ প্রশাসনের সঠিক জবাবদিহি নিশ্চিত করা দরকার। জাহেদুর রহমান, পুরানা পল্টন, ঢাকা। রোগ নির্ণয়মানুষের মৌলিক পাঁচ চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) মধ্যে চিকিৎসা হলো একটি। কোনো রোগীকে চিকিৎসা দেওয়ার আগে তাঁর রোগ নির্ণয় করা আবশ্যক। আগে কীভাবে রোগ নির্ণয় করা হতো তা বর্তমান যুগে ভাবার সুযোগ নেই। এখন কম্পিউটার ও ইন্টারনেটের যুগ। সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। আর স্বাস্থ্য খাতেও তা পিছিয়ে নেই। আমি বলতে চাচ্ছি, কিছু দিন আগেও ডিপ্লোমা নার্সিং বিষয়ে ভর্তি হওয়ার জন্য এসএসসি পাসের যোগ্যতা চাওয়া হতো, যা বর্তমানে বাদ দিয়ে এইচএসসি চাওয়া হয়। যা সেবা বিষয়ে আর ভালোভাবে জানার যোগ্যতাস্বরূপ। একজন এসএসসি পাস শিক্ষার্থী কতটুকুই বা জানে! মেডিকেলে এমন কিছু ইংরেজি শব্দ আছে যা সাধারণ মাধ্যমিক পাসের শিক্ষার্থীর দ্বারা উচ্চারণ সম্ভব নয়। দুঃখের বিষয়, ডিপ্লোমা হেলথ টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য চাওয়া হচ্ছে এসএসসি পাস যোগ্যতা। অথচ এখান থেকে যারা পাস করে বের হচ্ছে, তাদের ওপরই নির্ভর করছে একজন রোগীর রোগ নির্ণয় করার ফলাফল। আর তা দেখেই চিকিৎসক রোগীর চিকিৎসা দেন। তাই আমি বলব, ডিপ্লোমা নার্সের মতো হেলথ টেকনোলজি বিষয়ে ভর্তি হওয়ার জন্যও যেন এইচএসসি পাস যোগ্যতা চাওয়া হয়। এতে করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই দেশের শিক্ষার্থীরাও দক্ষ রোগনির্ণয় জনশক্তি হিসেবে গড়ে উঠবে।সাইফুল ইসলাম, ঘাটাইল, টাঙ্গাইল।