চি ঠি প ত্র
আটকে পড়া বাংলাদেশিলিবিয়ায় সরকারবিরোধী আন্দোলনে সৃষ্ট বর্তমান সংকটময় পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থানরত হাজারো মানুষ কঠিন অবস্থার সম্মুখীন। ইতিমধ্যে বিভিন্ন দেশ তাদের লোকজনকে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কিংবা অন্য কোনো দেশে রাখার ব্যবস্থা করছে। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা খুব কঠিন অবস্থার মধ্যে সময় পার করছেন। এ কারণে পরিবারের লোকেরা লিবিয়ায় অবস্থানরত স্বজনদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। সৃষ্ট এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীকল্যাণমন্ত্রী তথা সরকারের উচিত, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা কিংবা অন্য কোনো দেশে নিরাপদে রাখার ব্যবস্থা করা।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফ্ল্যাট বাড়িঅভিজাত এলাকায় সুরম্য বহুতল ভবনে যাঁরা থাকেন, আমরা ভাবি, কতই না সুখে আছেন তাঁরা। সেখানে নেই কোনো ঝামেলা, নেই হিংসা-বিদ্বেষ। নিরাপদ নির্ভয় জীবন। আসলে অ্যাপার্টমেন্ট মানে বড়লোকের বস্তি।এবার একটি গল্প বলি। বিশাল এক আঙিনায় দুটি ভবন। দুটি ভবনের জন্য একটি জেনারেটর। একটি ভবনে ফ্ল্যাটের সংখ্যা ৪৩, অন্যটিতে ৫৫। জেনারেটর খরচ ফ্ল্যাটের সংখ্যানুপাতে পরিশোধ হয়। অথচ মেরামতের খরচ দুটি ভবনের জন্য সমান ভাগে পরিশোধের বায়না ধরেন বেশি ফ্ল্যাটের ভবনের বাসিন্দারা। যুক্তি নেই। দুশ্চিন্তার সূত্রপাত এখানেই। এখানে রয়েছে যৌথ ভূগর্ভস্থ নালা। আছে যৌথ ভূগর্ভস্থ জলাধার। এসব ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে খরচের হিস্যা নিয়ে। একজন তো বলেই ফেলেছেন, তিনি তিনতলায় থাকেন, লিফট নষ্ট হলে হেঁটে যাবেন, পয়সা দেবেন কেন।দৈনন্দিন ব্যবস্থাপনার হালচাল করুণ। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের মীমাংসা হয় না, নিরাপত্তা বিধানের ব্যবস্থা কার্যকর নেই। ওয়াসা, বিদ্যুৎ ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেই। নথিপত্র গ্রহণ ও প্রত্যর্পণেও লিখিত পদ্ধতি নেই।অ্যাপার্টমেন্ট ডেভেলপারদের কাছে অনুরোধ, ফ্ল্যাট-মালিকদের কাছে ফ্ল্যাট হস্তান্তরের সময় বর্ণিত বিষয়গুলো সন্নিবেশ করে ফ্ল্যাট ব্যবস্থাপনাসংক্রান্ত একটি বিধিবিধান সব ফ্ল্যাট-মালিকের কাছে হস্তান্তর করবেন, যাতে মালিকেরা তাঁদের আইনগত অধিকারসহ ব্যবস্থাপনা-পদ্ধতি বুঝে পান। রাধাকান্ত রায়, ঢাকা।