চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণবতী থানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ‘গুণবতী’ একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এটি কুমিল্লার সর্ব দক্ষিণের একটি ঘনজনসবসিতপূর্ণ ও বর্ধিষ্ণু ইউনিয়ন, যা চৌদ্দগ্রাম থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। এখানে রয়েছে উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন, একটি ডিগ্রি কলেজ, একটি কামিল মাদ্রাসাহ তিনটি মাদ্রাসা, একটি সরকারি হাইস্কুলসহ তিনটি হাইস্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক কেজি স্কুল, একটি পোস্ট অফিস, বোর্ড অফিস, রেজিস্ট্রি অফিস, একটি সরকারি ব্যাংকসহ দুটি বেসরকারি ব্যাংক এবং কিছু এনজিও প্রতিষ্ঠান। বাজার এলাকায় রয়েছে কয়েক হাজার দোকান, একটি সরকারি কমিউনিটি হাসপাতাল ও কিছু ক্লিনিক। এ ছাড়া ছোট-বড় কিছু কলকারখানা ও পোশাকশিল্প গড়ে উঠেছে। ফলে প্রতিদিন এলাকাটি হয়ে ওঠে কর্মব্যস্ত।রাজনৈতিক সহিংসতায় সব সময় জনগণ থাকে আতঙ্কে। থানা-দূরবর্তী হওয়ায় ওই এলাকা পরিণত হয়েছে সন্ত্রাসী ও মাস্তানদের অভয়ারণ্যে। ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে দিনাতিপাত করতে পারছে না। চুরি-ডাকাতি, ছিনতাইসহ খুনের মতো জঘন্য ঘটনা ঘটছে। যুবসমাজ আক্রান্ত হচ্ছে মাদকাসক্তে। দূর-দূরান্ত থেকে পড়তে আসা মেয়েদের বখাটেদের ইভ টিজিংয়ের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।বর্তমান সরকারের সময় এলাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও এলাকাবাসীর নিরাপত্তার চরম অবনতি ঘটছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবদন, জনস্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকায় একটি থানা স্থাপন করে আমাদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করবেন।কাজী আবু মনছুরগুণবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা। সংগীতার জন্য আমরাযে সময়ে সুখের একটি সংসারের স্বপ্ন ধ্যান-জ্ঞান হওয়ার কথা, সে সময়ে সংগীতা দেওয়ানকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হচ্ছে বেঁচে থাকার আশায়। ছোটবেলা থেকে প্রতিশ্রুতিশীল সংগীতা দেওয়ান একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। গান করার সুবাধে ছোট্ট শিশুদের কত না স্বপ্নের গান শুনিয়েছেন। গানের সুরে রাজকুমার আর রাজকুমারীর গল্প বলেছেন। নিজের জন্যও কি রাজপুত্র-রাজকন্যা চাননি? সেই বয়সে চাওয়ারই কথা। কিন্তু সে স্বপ্নে হঠাৎ এক ধাক্কায় সব ওলট-পালট। গত বছরের মাঝামাঝি সংগীতার বিয়ে হয়েছিল উপসহকারী কৃষি কর্মকর্তা রবীন চাকমার সঙ্গে। সুখেই দিন কাটছিল। দুজনেই ছিলেন সংসার সাজাতে ব্যস্ত। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ শরীর দুর্বল লাগতে শুরু করে। শরীরে রক্তচাপ বেড়ে যায়। স্থানীয় চিকিৎসকেরা উচ্চ রক্তচাপের ওষুধ দেন। কিন্তু রক্তচাপ না কমায় নভেম্বরে পরীক্ষা করা হয়। তখনই জানা যায়, সংগীতার মূত্রগ্রন্থির (কিডনি) কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে। চিকিৎসকদের পরামর্শে ঢাকার অ্যাপোলো হাসপাতালের ভারতীয় চিকিৎসক কৃষ্ণমোহন শাহুর কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে তিনি জানান, সংগীতা দেওয়ানের কিডনির কার্যকারিতা পাঁচ ভাগেরও কম। কিডনি প্রতিস্থাপন ছাড়া সংগীতাকে বাঁচানো সম্ভব নয়। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। আর কিডনি প্রতিস্থাপনের আগে সপ্তাহে তিনবার করে ডায়ালাইসিস করতে হবে। দীর্ঘ সময় ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের ব্যয়ভার বহনের সামর্থ্য নেই অবসরে যাওয়া তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী বাবা আর সদ্য চাকরি পাওয়া স্বামীর। এখন সংগীতা দেওয়ানের চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিচার্স (সিএসসিআর) হাসপাতালে চলছে সপ্তাহে তিন দিন করে ডায়ালাইসিস। প্রচুর অর্থ ব্যয় আর যন্ত্রণার এই ডায়ালাইসিস চলতে থাকবে কিডনি প্রতিস্থাপন অথবা মৃত্যুর আগ পর্যন্ত। আমরা এমন একজন প্রতিভাবান নারীর তিলে তিলে মৃত্যুর দিকে যাওয়া দেখব? কারও বুকে কি কোনো যন্ত্রণা অনুভূত হবে না? কাজেই আসুন, সংগীতা দেওয়ানকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। একজন প্রতিভাবান নারীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে মানবতার জয়গান গাই।সাহায্য পাঠানোর ঠিকানা: রবীন চাকমা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪১১৮, সোনালী ব্যাংক, বনরূপা শাখা, রাঙামাটি। মোবাইল: ০১৫৫৬৭০০৯৪৬।হরি কিশোর চাকমা, আলোড়ন খীসা ও অনুতোষ চাকমা রাঙামাটি।