চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগৎজ্যোতির পরিবার গত ৮ ডিসেম্বরে ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ কলামে বীর বিক্রম শহীদ জগৎজ্যোতি দাসকে নিয়ে লেখাটিতে কিছু ভুল রয়েছে। জগৎজ্যোতি অত্যন্ত সাহসিকতার সঙ্গে ১৯৭১ সালের ১৬ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অল্পসংখ্যক সঙ্গী নিয়ে যুদ্ধ করছিলেন, হঠাৎ করে একটি বুলেট তাঁর শরীরে বিদ্ধ হয় এবং ওই সময় তাঁর একমাত্র সহযোদ্ধা আহত ইলিয়াছ শত চেষ্টা করেও তাঁদের প্রাণপ্রিয় কমান্ডারকে বাঁচাতে পারেননি, মুহূর্তের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অথচ প্রতিবেদনে বলা হয়েছে তিনি নিজের গুলিতে নিহত হন। দ্বিতীয়ত, ওই বীরের কোনো আত্মীয়স্বজন এ দেশ ত্যাগ করে এখন পর্যন্ত ভারতে যাননি। তাঁর বড় ভাই জীবানন্দ দাস দীর্ঘদিন বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে ১৯৯৩ সালে দেহত্যাগ করেন। জীবানন্দ দাসের মৃত্যুর পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। তাঁর দুই সন্তান ও স্ত্রী কোনোভাবেই এ মহান বীরের জন্মভিটা রক্ষা করতে পারেননি। অবশেষে ২০০০ সালে বাধ্য হয়ে জলসুখা গ্রামের ভিটা বিক্রি করে তাঁরা হবিগঞ্জ শহরের অদূরে রামপুর গ্রামে বাস করছেন।শহীদ জগৎজ্যোতির বড় বোন ফুলু রানীর শ্বশুরবাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টুক চানপুর গ্রামে। স্বামীর মৃত্যুর পর তিনিও অসহায় হয়ে পড়েন। ছেলেমেয়ে নিয়ে তিনি এখনো স্বামীর ভিটায় দিনাতিপাত করছেন।ডা. দীপেন্দ্র নারায়ণ দাসজিন্দাবাজার, সিলেট।[email protected]