চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সসরকারি চাকরি থেকে অবসর নেওয়ার সময়সীমা সম্প্রতি দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। তাই এ সিদ্ধান্তের ফলে মানুষ তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশসেবার সুযোগ বেশি পাচ্ছে। সরকারের এই উদ্যোগ একদিকে যেমন প্রশংসনীয়, তেমনি উদ্বেগেরও কারণ। কেননা, এতে পদশূন্য হওয়ার মাত্রা কমে যাবে, বেকারত্ব বাড়বে। হতাশা-অস্থিরতা ও অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।আমাদের দেশে উচ্চশিক্ষিতদের এক বিরাট অংশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন। সেশনজটের কারণে যাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়। এরপর আসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা। রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ সমস্যা ইত্যাদি কারণে তা সেশনজটমুক্ত নয়। অনেক মেধাবী শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন শেষ করতে গিয়ে চাকরির নিয়োগপরীক্ষার প্রতিযোগিতামূলক যুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় খুব কম পেয়ে থাকেন। কেননা, এ সময়সীমা ৩০ বছর বয়স পর্যন্ত, যার অনেকটাই শিক্ষাজীবনে ব্যয় হয়। আবার এসব নিয়োগপ্রক্রিয়াও দীর্ঘমেয়াদি। বিভিন্ন কারণে যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে অনেকেই ব্যর্থ হন। অথচ দু-এক বছর বেশি সময় থাকলে হয়তো বা তাঁদের এ ধরনের ব্যর্থতার সম্মুখীন হতে হতো না। তাই চাকরিতে আবেদনের সময় বাড়ানো খুবই জরুরি। অবসরের সময়সীমা বাড়ানোর সঙ্গে সঙ্গে নিয়োগ লাভের সময় বৃদ্ধি করে ৩২ বছর করা হলে এ সমস্যা অনেকটা দূর হতে পারে।সরকারের কাছে অনুরোধ, অবসরের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাকরিতে নিয়োগ লাভের সময় বাড়িয়ে ৩২ বছর করা হোক।সামসুন নাহার মিরপুর, ঢাকা।যশোর-খুলনা সড়কযশোর-খুলনা সড়কটি দীর্ঘদিন যাবৎ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ খুলনা একটি বিভাগ এবং যশোর একটি জেলা। তা ছাড়া যশোর জেলার অন্তর্গত নওয়াপাড়া একটি শিল্পনগর। এ সড়কে সব সময় জনগণ যাতায়াত করে। এর পাশেই একটি অটো ইটভাটা, দুটি সুতার মিল, তালুকদার গ্রুপের দুটি কারখানা, যশোর ফিড, আকিজ গ্রুপের প্রতিষ্ঠান, নিলয় সিমেন্ট ফ্যাক্টরি ইত্যাদি অবস্থিত, বিশেষ করে রূপদিয়া থেকে বসুন্দিয়া পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। এসব কারখানার ভারী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির এই পরিণতি। এসব প্রতিষ্ঠান একত্রে থেকে যদি এই সড়কটির সংস্কার করার কাজে সরকারকে সহযোগিতা করে, তাহলে এ সড়কটি মেরামত করা সম্ভব। তা ছাড়া একটি কারখানাও তার নিজের স্বার্থে কাজ করে না। জনগণের প্রতিও তার কিছু দায়িত্ব থাকে। যশোর-খুলনার সড়কটি, বিশেষ করে রূপদিয়া থেকে বসুন্দিয়া পর্যন্ত রাস্তাটি মেরামতের জন্য সরকারকে সহযোগিতা করার জন্য এই মিলমালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।লিহাজ-আল-মিম বসুন্দিয়া, যশোর।