চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরএসেছে নতুন সময়ের হিসাব নিয়ে নতুন বছর ২০১২ সাল। একজন গৃহকর্তা চাইবেন গত বছরের মতো এবার কোনো অপচয় না করতে, একজন ছাত্র চাইবে গত বছরের ফল থেকে আরও একটু ভালো ফল করতে, একজন কৃষক চাইবেন গত বছরের চেয়ে আরও ভালো উৎপাদন করতে। আর দেশের নাগরিক ও জনগণ হিসেবে সবাই চাইবে দেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে থাকতে। কেউ চাইবে না ২০১১ সালের মতো এ বছরও হোক শেয়ারবাজারে ধস, কেউ চাইবে না মিরসরাই ট্র্যাজেডি, তারেক মাসুদ-মিশুক মুনীরের মতো গুণী মানুষসহ সড়ক দুর্ঘটনায় কোনো মানুষের অপ্রত্যাশিত মৃত্যুযাত্রা। চাইবে না লিমনের মতো বিনা বিচারে পা হারাতে, চাইবে না চেনা মানুষটির গুপ্তহত্যার শিকার হোক। চাইবে না রাজনীতিতে স্বেচ্ছাচারী মনোভাব আর বিরোধী দলের সংসদবিমুখতার রেওয়াজ। চাইবে না সেশনজটে মূল্যবান সময় অপচয়ের বিষণ্নতা, চাইবে না জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধি। সবাই চাইবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের মতো প্রাপ্তি, চাইবে মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস অর্জনের বাস্তবতা, চাইবে প্রতিটি প্রকৃত যুদ্ধাপরাধীর বিচারের কার্যকারিতা, চাইবে দেশীয় ল্যাপটপ তৈরির মতো অগ্রযাত্রা। মো. জাকারিয়া বাংলা বিভাগ, তৃতীয় বর্ষ সরকারি বাঙ্লা কলেজ, ঢাকা ।ফুটপাতে ছিনতাইচট্টগ্রাম নগরে বড় সড়কগুলোর বৈদ্যুতিক বাতির বেশির ভাগই নষ্ট। এতে বেশ কিছুদিন থেকে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বহদ্দারহাট মোড় থেকে শুরু করে ২ নম্বর গেট হয়ে নিউমাকের্ট পর্যন্ত রাস্তার অধিকাংশ বাতিই জ্বলে না। অন্যান্য ছোট-বড় রাস্তার অবস্থাও মোটামুটি একই রকম। গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কের মোড়গুলোতে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও রাস্তার পাশের ফুটপাত বড়ই শোচনীয়। রাত একটু গভীর হলে রাস্তার পাশে ফুটপাতের অন্ধকারে চলেমাদকসেবন। ফলে, পথচারীরা রাতের বেলা ফুটপাতে অনিরাপদ। রাতে নগরের প্রতিটি রাস্তায় টহল পুলিশের ব্যবস্থা থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। চট্টগ্রাম সিটি করপোরেশন ফুটপাতের এই অন্ধকারের দিকে নজর দেবে কি? পলাশ চৌধুরীশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।