চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী হল চাইশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকার ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত শেরেবাংলা নগরে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ২০০১ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং বর্তমানে এখানে তিনটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্যি যে এই বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর এক-তৃতীয়াংশ ছাত্রী রয়েছে এবং তাদের জন্য একটি মাত্র হল বরাদ্দ রয়েছে। ২০১০ সালের বাজেটে নতুন আরেকটি ছাত্রী হলের জন্য অর্থ বরাদ্দ করা হলেও এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে অর্ধেক মেয়েকেই নতুন ছাত্রী হল নামে পরিচিত লাইব্রেরিতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে এই প্রচণ্ড শীতে মেয়েদের মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ছাড়া এখানে মেয়েদের জন্য রিডিংরুম, ডাইনিং এবং পর্যাপ্ত পরিমাণ বাথরুমের ব্যবস্থা নেই।তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানবেতর জীবন থেকে মেধাবী ছাত্রীদের রক্ষা করুন এবং আমাদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ করে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন। জয়তী পালশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।রেলপথ চাইঢাকা একটি জনবহুল রাজধানী। দেশের অনেক মানুষ বিভিন্ন কাজে ঢাকায় বসবাস করে। তেমনি উত্তরাঞ্চলের অনেকে ঢাকায় বসবাস করে। সেখানে অনেকে চাকরি, অনেকে লেখাপড়া প্রভৃতি কাজ করে। এসব মানুষের বেশির ভাগই রেলপথে ঢাকা যাতায়াত করে। কিন্তু বগুড়া থেকে সিরাজগঞ্জ কোনো রেলপথ না থাকায় ঢাকাগামী উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলার মানুষকে খুব কষ্ট পোহাতে হয়। কারণ হিসেবে বলা যায়, এ অঞ্চলের মানুষের অনর্থক সান্তাহার, নাটোর, পাবনা হয়ে ঘুরে সিরাজগঞ্জ যেতে হয়। এতে করে রংপুর বা লালমনিরহাট থেকে ঢাকা যেতে সময় লাগে ১১ থেকে ১৩ ঘণ্টা। এ কারণে অনেক যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। অপরদিকে গন্তব্যস্থলে দেরি করে পৌঁছায় ট্রেন ছাড়তে আবার দেরি হয়। তাই নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে আসতে পারে না। অনেক সময় বিশেষ করে সপ্তাহের শেষের দিকে ট্রেনগুলো আট থেকে ১০ ঘণ্টা পর ছাড়ে। বিশেষ দিনগুলোতে এ সময় আরও বেশি দেরি হয়। এতে করে অনেক মানুষের বিশেষত কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অথচ বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ থাকলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা ৬-৮ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারত। এতে করে ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে রওয়ানা হতে পারত। অনতিবিলম্বে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ চালু করা হোক। এ বি এম সাকলাইন আরেফিনজগন্নাথ বিশ্ববিদ্যালয়।বিপিএলজাঁকজমকপূর্ণভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো। গত বছরের ২৯ ডিসেম্বর ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তাফা কামাল এমপি এ লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় আইকন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ও অলক কাপালি। এ ছাড়া বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।জনপ্রিয় ধারাভাষ্যকার ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লাল বলেন, ‘আমার বিশ্বাস, আইপিএলের মতো বিপিএলও জনপ্রিয় হবে।’লোগো উন্মোচনের আগে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢেকে রাখা লোগোর চারপাশে ছবি আঁকেন দেশবরেণ্য ছয় চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান, শিশির ভট্টাচার্য, মনিরুল ইসলাম ও কনকচাঁপা চাকমা। ছবি আঁকায় অংশ নেন ছয় দলের ছয় আইকন ক্রিকেটারও। স্যাটেলাইটের অধিকাংশ চ্যানেলেই আজকাল বিজ্ঞাপনের যন্ত্রণায় পরিবার-পরিজন নিয়ে দেখা কঠিন হয়ে পড়েছে। শুধু সংবাদ ও খেলার অনুষ্ঠানগুলো মোটামুটি দেখা যায়। বর্তমানে সেটারও পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবে।এস এম ইমরানুল ইসলাম, ঢাকা।