চি ঠি প ত্র
গোড়ানে মাদক ব্যবসাখিলগাঁও থানার অধীন গোড়ান আদর্শবাগ (ব্যাংক কলোনি), নূরবাগ ও নবীনবাগ রাজ৭ধানীর অন্যান্য এলাকার চেয়ে অনুন্নত আর অবহেলিত। এলাকার রাস্তা ভাঙাচোরা, নেই ম্যানহোলের ঢাকনা এবং বিদ্যুৎ, পানির সমস্যাসহ ড্রেনেজ-ব্যবস্থা খুবই নাজুক। এ ধরনের নানামুখী সমস্যা স্থানীয় অধিবাসীরা নিয়তি হিসেবে মেনে নিলেও মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে মাদক-বাণিজ্য।প্রতিদিন সন্ধ্যা হতে না-হতেই আদর্শবাগের দুটি গলিতে অবাধে চলে মাদক-বাণিজ্য। এখানে গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, দেশি মদসহ সব ধরনের মাদকসামগ্রী পাওয়া যায় সহজেই। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে গাঁজার পুরিয়া বানিয়ে তা বিক্রি করছে। গলির প্রতিটি মোড়ে বসে মাদকসেবীদের আসর। এসব কারণে এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনাও অনেক বেড়ে গেছে। এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক সহজলভ্য হওয়ার কারণে বখাটে হয়ে যাচ্ছে। এ কারণে এলাকাবাসী চরম উৎকণ্ঠায় দিন যাপন করছে। আর মাদানি ঝিলপাড়ের রাস্তাটিতে যেখানে-সেখানে আবর্জনার স্তূপ পড়ে থাকে। তাই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। ময়লা-আবর্জনা ফেলে ঝিলটিও প্রায় ভরাট করে ফেলা হচ্ছে। রাস্তার বাতি ও ড্রেনের উপচে পড়া পানির জন্য সিটি করপোরেশনে একাধিকবার অভিযোগ করা হয়েছে। মাদক ব্যবসা রোধ, ছিনতাই ও চুরি প্রতিরোধ তথা নাগরিক নিরাপত্তার বিধানসহ বিভিন্ন ইস্যুতে অনেকবার থানায় জানানো হয়েছে। অথচ এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশ প্রশাসন কার্যকর তেমন কোনো উদ্যোগ নেয়নি।বিগত সংসদ নির্বাচনের আগে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং বর্তমান সাংসদ দু-একবার এলাকার খোঁজখবর নিলেও নির্বাচনের পর তাঁদের আর কোনো কার্যক্রম চোখে পড়েনি বা এলাকাবাসীর খোঁজ নিতেও আসেননি। মাননীয় সাংসদ উল্লিখিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে এলাকাবাসী আশা করছে। এলাকার মাদক ব্যবসা বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আতিয়ার রহমানউত্তর গোড়ান, খিলগাঁও।কুমিরা ঘাটসন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে সমুদ্রবিচ্ছিন্ন দ্বীপ, যেখানে প্রায় চার লাখ মানুষ বসবাস করে। সন্দ্বীপের সঙ্গে সমুদ্রপথে মূল ভূখণ্ডে যোগাযোগের কয়েকটা রুটের মধ্যে উল্লেখযোগ্য হলো সন্দ্বীপের পূর্বপ্রান্তে অবস্থিত কুমিরা-গুপ্তছড়া রুট। পূর্বে পশ্চিম প্রান্তের সঙ্গে যোগাযোগের মূল রুট থাকলেও, সমুদ্রগর্ভে পশ্চিম প্রান্তে অবস্থিত সন্দ্বীপ শহর বিলীন হয়ে বর্তমানে পূর্ব দিকে সম্প্রসারিত হওয়ায় এবং সাঁওতাল খাল ব্যবহার-অনুপযোগী হওয়ার কারণে কুমিরা-গুপ্তছড়া রুট যোগাযোগের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এই রুটে শত শত লোক ট্রলার, স্পিড বোট ইত্যাদি মাধ্যমে যাতায়াত করছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে মালামাল আনা-নেওয়া হচ্ছে। এই রুটে মৃত্যুপথযাত্রী রোগীদের পারাপারের জন্য সরকারি সি-অ্যাম্বুলেন্স চলাচল করে। এই পথে সরকার যাত্রী ও মালামাল বাহন বাবদ প্রচুর রাজস্ব আয় করছে। বর্তমানে সরকার কয়েক কোটি টাকা ব্যয়ে কুমিরা ঘাট ও গুপ্তছড়া ঘাটে জেটি ও ল্যান্ডিং স্টেশন নির্মাণ করছে। জেটি নির্মাণের কাজ সম্পূর্ণ হলে মূল ভূখণ্ডের কুমিরা প্রান্তে সরাসরি নৌযান ভিড়তে পারবে। এমনকি বহির্নোঙরের জাহাজ থেকে মালামাল খালাস করা যাবে। এই রুটের সন্দ্বীপ প্রান্তে অবস্থিত গুপ্তছড়া ঘাটেও জেটি নির্মাণের কাজ সম্পূর্ণ হলে সন্দ্বীপ প্রান্তেও সরাসরি নৌযান ভিড়তে পারবে এবং যাত্রী ও মালামাল ওঠানামা সহজ হবে। গুপ্তছড়ায় জেটিসংলগ্ন গুপ্তছড়া খালটি বর্তমানে নৌযান ভেড়ার কাজে ব্যবহূত হয়। দীর্ঘদিন খালটির সংস্কার না হওয়ায় ভরাট হতে বসেছে। খালটি ভরাট হলে যাত্রী ও মালামাল ওঠানামা অসম্ভব হয়ে পড়বে। তাই গুপ্তছড়া খালটির সংস্কার অতি জরুরি। গুপ্তছড়া প্রান্তে কোনো স্থায়ী যাত্রীছাউনি না থাকায় যাত্রী ও মালামাল পরিবহনে অসুবিধা হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে তা চরম আকার ধারণ করে। তাই গুপ্তছড়া ঘাটে একটি যাত্রীছাউনি কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা প্রয়োজন। যেটাকে কোস্টগার্ড স্টেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটি সমুদ্রপথে নিরাপত্তা বাড়াবে।জেটি নির্মাণকাজ দীর্ঘদিন পর্যন্ত শ্লথ গতিতে চলছে, যা সমাপ্তির ব্যাপারে জনমনে বিভিন্ন শঙ্কার সৃষ্টি করছে। তাই সন্দ্বীপের মানুষের প্রাণের দাবি, জেটি নির্মাণের কাজ দ্রুত সমাপ্ত করা হোক এবং এই দুই ঘাটের যাত্রী ও মালামাল পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কুমিরা ঘাট ও গুপ্তছড়া ঘাটকে নদীবন্দরে উন্নীত করা হোক। ডা. এস এ সাজ্জাদ, চট্টগ্রাম।নিজ এলাকায় কর্মস্থলসরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা স্বল্প বেতনের চাকরির কারণে মানবেতর জীবন যাপন করেন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তাঁদের জীবনযাপন অত্যন্ত কঠিন। তা ছাড়া ছেলেমেয়েদের শিক্ষাসহ বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা করাতে হিমশিম খেতে হয়। অনেক পরিবারে ছোট ভাইবোন আছে, যাদের খরচও ওই চাকরিজীবীর ওপর। প্রায় বেশির ভাগ চাকরিজীবী পরিবারে একজন চাকুরে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি (বিশেষ করে গ্রামে)। ফলে পরিবারের যাবতীয় খরচ তারই বহন করতে হয়। এর পরও ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীর কর্মস্থল যখন তাঁর নিজ এলাকায় কিংবা পার্শ্ববর্তী কোনো এলাকায় না হয়ে সম্পূর্ণ বিপরীতে হলে তো আর কষ্টের সীমা থাকে না। এমনও অনেকে আছেন, যাঁদের বাড়ি নেত্রকোনা, সুনামগঞ্জ, কিন্তু তাঁদের কর্মস্থল রংপুর, দিনাজপুর, পঞ্চগড়; বাড়ি রাজশাহী কর্মস্থল জামালপুর, সিলেট। দ্রব্যমূল্যের এই বাজারে কর্মস্থলে সপরিবারে থাকা সম্ভব হচ্ছে না। থাকলেও শহরের এই ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছেন না। তাই বাধ্য হয়েই পরিবারকে গ্রামের বাড়িতে রাখতে হচ্ছে। বাংলাদেশের এক প্রান্তে বাড়ি, অন্য প্রান্তে কর্মস্থল হওয়ায় বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনাসহ পরিবারকে সময় দেওয়া খুবই কষ্টসাধ্য। এ ছাড়া পরিবহন ভাড়া অত্যধিক বেড়ে যাওয়ায় একবার বাড়িতে গেলে এক মাসের বেতন প্রায় শেষ। এ ছাড়া দূরবর্তী জেলা শহরের সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা না থাকায় পরিবহন খাত মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করে, যা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পক্ষে খুবই কঠিন। বাধ্য হয়ে ওই কর্মচারীর কর্মস্থলে থাকতে হয় মাসের পর মাস। অন্যদিকে বৃদ্ধ বাবা-মা সুচিকিৎসার অভাবে আর ছেলের অবর্তমানে বৃদ্ধ বয়সে ধুঁকে ধুঁকে মরছেন। বাড়িতে সন্তানেরা বাবার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। কিন্তু মাস শেষেও যখন আসতে পারেন না, তখন তারাও হতাশায় জীবন যাপন করে।চতুর্থ শ্রেণীর এই নিম্ন বেতনভোগী কর্মচারীদের তাঁদের নিজের ও পরিবারের কথা বিবেচনা করে নিজ নিজ এলাকায় অথবা পার্শ্ববর্তী কোনো এলাকায় কর্মস্থল দেওয়ার বিধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।খায়রুল্লাহ মোহাম্মদ জুলহাস, রংপুর।