চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস নম্বরবর্তমান সরকার শিক্ষার প্রসারে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। কিন্তু কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যা করছে, তা প্রতারণার শামিল বলে মনে হয়। সরকারি নির্দেশ মোতাবেক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সব স্তরের পরীক্ষায় পাসের নম্বর নির্ধারণ করে দেওয়া আছে। অথচ কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সেই নির্দেশনাকে তোয়াক্কা না করে ক্ষেত্রবিশেষে ৪০ বা ৫০ এমনকি ৬০ শতাংশ পর্যন্ত পাসের নম্বর নির্ধারণ করছে। এভাবে এসব প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মশকরা করে যাচ্ছে। বিষয়টি দেখার কেউ কি নেই? ভালো ফল করানোর নাম করে এসব প্রতিষ্ঠানের কিছু কিছু শিক্ষক তাঁদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করান এবং ক্ষেত্রবিশেষে প্রাইভেট না পড়লে ওই শিক্ষার্থীর ওপর ‘ফেল’ নামক খড়্গটি নেমে আসে।আমার এক সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজে কেজি শ্রেণী থেকে অদ্যাবধি প্রতিবছর (কমপক্ষে ৪০ শতাংশ ধার্য করা) পাস করে। ২০১০ সালে সপ্তম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে ৩৬ নম্বর পেয়ে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী (যা সরকারি নিয়ম নয়) অনুত্তীর্ণ হয়েছে। এ কারণে তাকে অষ্টম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হয়নি। এমতাবস্থায় একই ক্লাসে আরও এক বছর পড়ার ফল তার ওপর খুব নেতিবাচক হতে পারে বিবেচনায় আমি তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হিসেবে ভর্তির অনুরোধ জানাতে যাই। তখন কতিপয় শিক্ষক আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। উল্লেখ্য, এমন আরও অনেককে এক বিষয়ে ৩৪, ৩৬, ৩৭, ৩৮ নম্বর পাওয়ার কথা বলে ফেল দেখিয়ে তাদের পড়ালেখার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকের বাসায় পড়তে না যাওয়াই এর কারণ বলে অনেকে মনে করছেন। আমার প্রশ্ন হলো, যেখানে শিক্ষার্থীর পড়ালেখার স্বাভাবিক গতি বজায় রাখার স্বার্থে শিক্ষা বোর্ড সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কয়েক নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়ার সুযোগ রাখে, সেখানে বিদ্যালয় পর্যায়ে কেন এমনটা করা হবে? ৩৬ বা ৩৮ নম্বর পেয়ে অনুত্তীর্ণ ঘোষিত কোনো শিক্ষার্থী যে বিড়ম্বনার শিকার হয়, তার কথা কি কর্তৃপক্ষ একবারও ভেবে দেখেছে? তা ছাড়া, এ কারণে অল্প বয়সে শিক্ষার্থীর মনে পড়াশোনার ব্যাপারে যে অনীহা সৃষ্টি হয়, তার প্রতিক্রিয়ায় অনেকে ঝরে পড়ে। এর কি কোনো প্রতিকার নেই? সরকার যেখানে শিক্ষার হার বৃদ্ধি ও ঝরে পড়া বন্ধে নানাবিধ পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সেখানে এ ধরনের ব্যবস্থা কি অন্তরায় নয়? একজন ভুক্তভোগী অসহায় অভিভাবক হিসেবে বিষয়টির প্রতি মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।শস্যবিমাজীবন ঝুঁকিপূর্ণ। জীবন চলার প্রতিটি ধাপে মানুষকে ঝুঁকির সম্মুখীন হতে হয়। ঝুঁকিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মানুষ প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাই ঝুঁকি এবং মানুষের নিরাপত্তা বোধ থেকেই বিমার জন্ম।জীবিকা অর্জনের অন্য সব ক্ষেত্রে যদি সাধারণ বিমা ঝুঁকি নিতে পারে, তবে আমাদের দেশে জীবিকা অর্জনের প্রধান উৎস কৃষিতে অর্থাৎ ফসল উৎপাদনের ওপর বিমা কোম্পানিগুলো সমানভাবে ঝুঁকি নিতে পারবে না কেন? আমাদের মতো কৃষিভিত্তিক অর্থনীতির দেশে শস্যবিমার প্রয়োজনীয়তা অপরিসীম। কৃষিতে সাধারণ বিমার আওতাধীন একটি প্রকল্প হিসেবে গ্রহণ করা উচিত।কৃষি বা শস্যবিমাকে ব্যবসায়ীর মানদণ্ডে বিচার না করে কৃষকের সার্বিক কল্যাণের দিকে দৃষ্টি দিয়ে কৃষি বা শস্যবিমা চালু করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।কৃষিভিত্তিক অর্থনীতির এই দেশে মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ সরাসরি কৃষিকাজে নিয়োজিত। আমাদের দেশের জিডিপির ২৩ শতাংশ এবং রপ্তানি-আয়ের ৩৫ শতাংশ কৃষি খাত থেকে আসে। কৃষি আমাদের প্রতিদিনের খাদ্যের ৯৮ শতাংশ সরবরাহ করে থাকে। অতএব, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অস্বীকার করার অবকাশ নেই।বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিক ও সামাজিক কারণে কৃষি উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চাষিদের ফসল রক্ষার্থে এবং কৃষি উৎপাদনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বা শস্যবিমা চালু করার জন্য সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগুলোকে কৃষিবিমা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, কৃষিতে ঝুঁকি কিছুটা ভিন্ন ধরনের। কৃষিতে ঝুঁকি সাধারণত দুই প্রকার। যেমন—সাধারণ ঝুঁকি ও বিশেষ ধরনের ঝুঁকি। সাধারণ ঝুঁকিগুলো হলো সামাজিক ঝুঁকি। যেমন—চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, যুদ্ধবিগ্রহ, আন্দোলন-ধর্মঘট, আত্মসাৎ ইত্যাদি।প্রতিবছর প্রাকৃতিক অথবা সামাজিক বিভিন্ন কারণে চাষিরা ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তাঁদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দেশে শস্যবিমা চালু করা যুগের দাবি।তাই সরকার, বিশেষ করে কৃষি ও অর্থ মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাজেটে শস্যবিমা খাতে অর্থের সংস্থান রাখার ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।মাহতাব আলীমিরপুর, ঢাকা।কোচিং বনাম টিউশনিআমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থায়, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দ্বৈত প্রতিষ্ঠান তত্ত্বের প্রচলন দিন দিন জোরালো হচ্ছে। ছাত্রছাত্রীরা এখন শুধু নিয়ম করে স্কুল-কলেজেই যায় না, পাশাপাশি তাদের নিয়মিত কোচিংয়েও যেতে হয়। তবে তা কোচিং সেন্টার হলে হবে না, স্কুল-কলেজের শিক্ষক কর্তৃক পরিচালিত কোচিং সেন্টার হতে হবে। তা না হলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের শঙ্কায় থাকতে হয়। বার্ষিক ফলাফল অহেতুক খারাপ হওয়া, ক্লাসরুমে শিক্ষকদের কাছে হেয়প্রতিপন্ন হওয়া ও টিউটোরিয়াল বা প্রাকটিক্যাল নম্বর কম পাওয়াসহ নানা সমস্যায় পড়ার আশঙ্কা বেড়ে যায়। আর আমাদের কতিপয় শিক্ষক-শিক্ষিকা তাঁদের স্কুল বা কলেজ নামক প্রতিষ্ঠানে কিছুক্ষণের জন্য এসে কোচিংয়ের ক্লাস বা প্রাইভেটের ব্যাচ পড়ানোর সময় হওয়ার আগেই রুদ্ধশ্বাসে ছুট মারেন। এখানে আমার মনে কয়েকটি প্রশ্নের উদ্রেক হচ্ছে: আমাদের দেশে তরতর করে গড়ে ওঠা কোচিং সেন্টারগুলো কি সরকার অনুমোদিত? নাকি আদৌ কোনো অনুমোদনের প্রয়োজন হয় না? স্কুল-কলেজের বাইরে ক্লাস নেওয়া বা প্রাইভেট পড়ানো কি নিয়ম ও নৈতিকতাবিরোধী নয়? আর আমাদের শিক্ষকেরা কি অর্থ উপার্জনের লোভে তাঁদের নৈতিকতা বিসর্জন দিচ্ছেন না?এই শিক্ষকদের অপরিসীম চাহিদার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব অতিদরিদ্র মেধাবী ছাত্রছাত্রী তাদের পড়ালেখা এবং থাকা-খাওয়ার খরচ নিজেরা টিউশনি করে জোগাড় করত, তারা আজ অবহেলার শিকার হচ্ছে। প্রাইভেট শিক্ষক হিসেবে মূল্য পাচ্ছে না। এই ছাত্ররা যদি কোচিংয়ের শিক্ষক হতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাদের নামমাত্র মূল্য দিয়ে শ্রম আদায় করে নিচ্ছে সুবিধাভোগী বিভিন্ন কোচিং সেন্টার। শেখ নাজমুল হাসানহিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।