চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থবির ডিসিসিবিভক্তির পর থেকে ঢাকা সিটি করপোরেশনের কর্মকাণ্ড একেবারে স্থবির হয়ে পড়েছে। সম্পদ ও সম্পত্তি, জনবল, অর্থ, মালামাল ইত্যাদি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মধ্যে ভাগবাটোয়ারা না হওয়া পর্যন্ত সেবামূলক প্রতিষ্ঠানে এখন কোনো কাজ নেই বললেই চলে। জোন অফিসগুলো ময়লা-আবর্জনা পরিষ্কার ছাড়া কোনো কাজই করছে না। ঢাকা শহর বিশেষ করে পুরোনো ঢাকার অলিগলিসহ সবকটি রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রিকশা থেকে নেমে ওই সব ঝুঁকিপূর্ণ স্থানে পাড়ি দিতে হয়। এতে পুরান ঢাকার জনগণ ক্ষুব্ধ। উল্লেখ্য, উভয় সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দিয়ে ঢাকা সিটি করপোরেশন তার ইতিহাস ও ঐতিহ্য হারাতে বসেছে। এই সে দিন করপোরেশনের জোনাল অফিস-১-র কাছে বিধ্বস্ত রাস্তা সংস্কারের অনুরোধ করা হলে ড্যাম্পিং বা সংস্কারকাজ আপাতত স্থগিত বলে জানান। রাস্তা সংস্কারসহ যেকোনো সেবামূলক কাজের জন্য তারা সরাসরি প্রশাসকের নিকট যোগাযোগ করতে বলেন।মতাবস্থায় ঢাকার রাস্তাঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাগ, গেন্ডারিয়া, ঢাকা।রেলে ওঠানামাআমি বাংলাদেশ রেলওয়ের কজন নিয়মিত যাত্রী। আমার যাত্রার রুট বা পথ হলো ব্রাহ্মণবাড়িয়া-ফেনী-চট্টগ্রাম বং ফিরতি যাত্রা। রেলওয়ের প্রতিটি বগিতে দুটি করে দরজা থাকে এবং দরজার উভয় দিক থেকে ওঠানামা করা যায়। বগির কটি দরজা ওঠার এবং অন্য দরজা যদি নামার জন্য নির্দিষ্ট থাকত, তাহলে সুশৃঙ্খলভাবে যাত্রীরা ওঠানামা করতে পারত। কিন্তু স্টেশনে গাড়ি থামার পর দেখা যায়, দুটি দরজা দিয়েই যাত্রী ওঠানামা করছে। এতে গাড়ির যাত্রী নামার আগেই বাইরে থেকে যাত্রী ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ফলে নামা যাত্রীদের খুব অসুবিধা হয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অসুবিধা বেশি পরিলক্ষিত হয়। তা ছাড়া যাত্রীদের ওঠানামার সময় জটলা সৃষ্টি করে পকেটমারের টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সম্পদ হাতিয়ে নেয়। আবার কখনো কখনো দেখা যায়, গাড়ির অ্যাটেনডেন্ট দরজার উভয় দিক খোলেন না বা গাড়ি স্টেশনে পৌঁছালে বগিতে কোনো অ্যাটেনডেন্ট থাকেন না দরজা খুলে দেওয়ার জন্য। ফলে যাত্রীদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। অনেক সময় বগি শনাক্তকরণ প্রতীক ঝোলানো থাকে না বলে যাত্রীদের কাঙ্ক্ষিত বগিতে উঠতে অসুবিধা হয়।উল্লেখ্য, আখাউড়া স্টেশন থেকে কিছু যাত্রীকে ঢাকার টিকিট দেওয়া হয়, কিন্তু আসন দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে। এতে আসন খালি হওয়ার আগেই আখাউড়া স্টেশন থেকে যাত্রী ওঠার কারণে আসনে বসা নিয়ে বগিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সমস্যা উত্তরণের জন্য আখাউড়া স্টেশনের যাত্রীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকা প্রয়োজন। অতএব অ্যাটেনডেন্টের সহযোগিতায় বগির এক দরজার উভয় দিকে যাত্রী ওঠার এবং অন্য দরজার উভয় দিকে লোক নামার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।শফিকুর রহমানবিরাসার, ব্রাহ্মণবাড়িয়া।