চি ঠি প ত্র
প্রতিবাদগত ২২ জানুয়ারি প্রথম আলোর সস্পাদকীয়তে প্রকাশিত ‘ডইক্লোফেনাক কেন নিষিদ্ধ হচ্ছে না’ শীর্ষক লেখাটিতে উল্লেখ আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ডিভিশনের তৈরি ‘ক্লোফেনাক-ভেট’ নিষিদ্ধ হওয়ার পর এখনো বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে চাই যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিস আদেশ (নং-ডিএ/বিবিধ ৩/০৩/১১২৭৩) মোতাবেক স্কয়ার ২৭/৪/২০১১ তারিখের আগেই ক্লোফেনাক-ভেটের (ডাইক্লোফেনাক) সকল ডোসেজ ফর্মের উৎপাদন বন্ধ করেছে এবং ওই তারিখের পর ক্লোফেনাক-ভেটের কোনো ওষুধই বাজারজাত করেনি। এই ওষুধের অবশিষ্ট কাঁচামাল এবং মোড়কসামগ্রী যথারীতি নষ্ট করা হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কয়ার এগ্রোভেট ডিভিশনের সব বিক্রয় প্রতিনিধি এবং তাঁদের মাধ্যমে ক্রেতাসাধারণকে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে অবহিত করা হয়েছে। আশা করি, এই বক্তব্যটি আমাদের অবস্থান পরিষ্কার করবে। আমরা নিশ্চিত করতে চাই যে স্কয়ার গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের মতো স্কয়ার এগ্রোভেট ডিভিশন আইন মেনে চলে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। জয়ন্ত দত্ত গুপ্তসহকারী মহাব্যবস্থাপকস্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.(এগ্রোভেট ডিভিশন)।মির্জাপুর ইউনিয়নবর্তমান সরকার গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। গাজীপুর সদর উপজেলার দুটি ইউনিয়ন ছাড়া বাকি সব এলাকা গাজীপুর ও টঙ্গী পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বঞ্চিত দুটি ইউনিয়নের মধ্যে মির্জাপুর ইউনিয়নটি সদর উপজেলার ১ নম্বর ইউনিয়ন ছিল।এই ইউনিয়ন সব সময়ই গাজীপুর প্রশাসনের সঙ্গে আছে এবং এখনো থাকতে চায়। এ ইউনিয়নকে বর্তমানে তিন ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। এলাকাবাসীর দাবি, মির্জাপুর ইউনিয়নটি সিটি করপোরেশনে রাখার লক্ষ্যে উপশহর ঘোষণাপূর্বক গাজীপুর পৌরসভার সঙ্গে সম্পৃক্ত করা হোক। বর্তমানে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির জন্য যে সীমানা প্রস্তাব করা হয়েছে, ওই সীমানা থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে লবলং নদী প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীর সীমা থেকেই সিটি করপোরেশনের সীমা নির্ধারণ করা সব দিক থেকেই বাঞ্ছনীয়। বিকে বড়ি, ডগরী, পাইনশোইল, মির্জাপুর ও আঙ্গুটিয়াচালা মৌজা নিয়ে বর্তমান মির্জাপুর ইউনিয়ন গড়ার প্রস্তাব করা হয়েছে। মির্জাপুর ইউনিয়ন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে এলাকার হাজার হাজার মানুষের স্বাক্ষরিত একটি আবেদন ইতিমধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে পাঠানো হয়েছে। যার অনুলিপি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সাংসদ গাজীপুর-৩, সাংসদ গাজীপুর-১, সাংসদ গাজীপুর-২, বিভাগীয় কমিশনার ঢাকা, মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত মেয়রকে প্রদান করা হয়েছে।তাই মির্জাপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। জাকারিয়া শহীদপূর্ব ডগরী, গাজীপুর সদর,গাজীপুর।