চি ঠি প ত্র
জন্মনিয়ন্ত্রণজনসংখ্যা কোনো দেশের উন্নয়নে অপরিহার্য। প্রকৃতপক্ষে জনসংখ্যা ছাড়া একটি দেশের সার্বিক উন্নয়নই সম্ভব নয়। তাই জনসংখ্যাকে বলা হয় জনসম্পদ বা জনশক্তি। কিন্তু কোনো দেশের জনসংখ্যা যদি সম্পদের তুলনায় বেশি হয়, তবে তা দেশের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করে। বাংলাদেশ আজ এ সমস্যায় জর্জরিত। বতর্মানে বাংলাদেশে যে অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে অভিহিত করা যায়। বাংলাদেশে জনসংখ্যা সমস্যার তীব্রতা অনুভূত হয় ১৯৫৩ সালের দিকে। আর ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার এ সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। বতর্মানে বাংলাদেশ বিশ্বের সপ্তম এবং এশিয়ার পঞ্চম জনসংখ্যার দেশ। সর্বশেষ আদমশুমারি ২০১১ অনুযায়ী, বাংলাদেশে বতর্মান জনসংখ্যা প্রায় ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার এবং প্রতি বর্গকিলোমিটারে এর ঘনত্ব অনুযায়ী ৯৬৪ জন লোক বসবাস করে। তাহলে একটু চিন্তা করুন, এত সামান্য আয়তনের দেশে এত জনসংখ্যা কীভাবে রয়েছে। এই জনসংখ্যা স্ফীতির শক্তিশালী প্রভাবের কারণে আমাদের দেশে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে; যার কারণে বেকারত্ব, নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার, ভিক্ষাবৃত্তি, স্বাস্থ্যহীনতা, অপরাধপ্রবণতা, নৈতিক অধঃপতন প্রভৃতি সমস্যায় জর্জরিত আমাদের এই প্রিয় স্বদেশ। সুতরাং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যা সমস্যাটি বিশ্লেষণ করে তার সমাধানের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তবে আশার কথা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণ কমর্সূচিতে জনগণ কিছুটা আকৃষ্ট হয়েছে। তবে এ ব্যাপারে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সনেট দেবচট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।