চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আগে রক্ত পরীক্ষাকয়েক দিন আগে বিটিভিতে একটি নাটক প্রচারিত হয়, যার দৃশ্যপট এ রকম—ইতালিফেরত যুবক (লিটু আনাম) দেশে এসেছেন। বিয়ে করার জন্য যখন পাত্রী ঠিক করা হয়, তখনই ঘটে বিপত্তি। নাটকের নায়িকা ছেলের রক্তের রিপোর্ট মেয়ের পক্ষকে এবং মেয়ের রক্তের রিপোর্ট ছেলের পক্ষকে দেওয়ার জন্য শর্ত দেন। আর এ রিপোর্ট পাওয়ার পর মেয়েটি সিদ্ধান্ত নেবেন তিনি বিয়ে করবেন কি না। যেই কথা, সেই কাজ। ছেলেটির রক্তে ধরা পড়ে এইচআইভি ভাইরাস (এইডস)। আর তখন নাটকের নায়ক চরিত্রের অভিনেতা লিটু আনামের স্বপ্নভঙ্গ হয়। আজকাল বিটিভি তথা বিভিন্ন চ্যানেলে সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারসহ বিভিন্ন সমাজ সচেতনতাবিষয়ক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে এইডস সম্পর্কে সচেতনতাবিষয়ক অনুষ্ঠান প্রচার করার পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় নানা নিবন্ধ প্রকাশ হচ্ছে। বিটিভিতে প্রচারিত নাটকে এইচআইভি/এইডসের মতো একটি স্পর্শকাতর বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিয়ের আগে রক্ত পরীক্ষা করার ব্যাপারে সাধারণ মানুষকে একটি বার্তা দেওয়া হয়েছে। বিয়ের আগে রক্ত পরীক্ষা না করার কারণে যদি এইডসে আক্রান্ত কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের বিয়ে বা মেয়ের সঙ্গে যদি কোনো ছেলের বিয়ে হয়, তাহলে দেখা যাবে, ছেলে অথবা মেয়ে আর তাদের সন্তান নির্ঘাত এইডসে আক্রান্ত হবে। সৃষ্টিকর্তার অলৌকিক আশীর্বাদ ছাড়া এ রোগ থেকে কেউ বাঁচতে পারে না। সরকারের তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সচেতন নাগরিক সমাজ সবাই সম্মিলিতভাবে এইচআইভি ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে এবং বিয়ের মতো একটি ধর্মীয় পবিত্র কাজের আগে ছেলে ও মেয়েকে রক্ত পরীক্ষা করাতে প্রচার ও সচেতনতা বাড়ানো এখনই উপযুক্ত সময়। আজকের এ দিনে এটাই হোক আমাদের সবার প্রত্যাশা।শাহীন মাহ্মুদ, মিরপুর-১, ঢাকা।