চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র পরিষদ নির্বাচনছোট থেকেই গণতন্ত্রের শিক্ষা গ্রহণ, মূল্যবোধ সৃষ্টি, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের দূরত্ব কমানো, শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা করা ইত্যাদি প্রাধান্য দিয়ে গত ৪ জানুয়ারি দেশের প্রায় সাড়ে ১৩ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। প্রায় লাখ খানেক প্রতিনিধি নির্বাচিত হয় পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, ক্রীড়া ও সংস্কৃতি, অভ্যর্থনা ও আপ্যায়ন এই সাতটি বিষয়ের পদে। ছোট থেকেই দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতার অনুশীলনের জন্য এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু একটি বিষয় লক্ষ রাখতে হবে সেটার পরিচালিত কৌশল ও পরিচালকেরা যেন সুদূরপ্রসারী চিন্তা করে পথ এগোন, তা না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বর্তমান ছাত্র রাজনীতির অবস্থা এতটাই তলানিতে ঠেকে গেছে, পৃথিবীর সব খারাপ বিশেষণ যোগ করলেও কম হবে। মারামারি, কাটাকাটি, গোলাগুলি, খুন, রক্তাক্ত, টেন্ডারবাজি, ধর্ষণ, বোমাবাজি, ছিনতাই, মাদক সেবন, মাদক-অস্ত্রের ব্যবসা ইত্যাদি এমন কোনো খারাপ কাজ নেই যে ছাত্ররা করছে না। বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগ ও এর আশপাশে গর্জে ওঠা বিভিন্ন সংগঠন যেভাবে বেপরোয়াভাবে তাদের বেপরোয়াগিরির রেকর্ড নিজেরাই প্রতিনিয়ত ভাঙছে, তাতে বর্তমান সরকারের ভাবমূর্তি ফেরাতে যে কত কাঠ-খড় পোড়াতে হবে, তার উত্তর সময়ই দেবে। বর্তমানের বড় দলের ছাত্র নেতারা জানেন না তাঁদের প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে পারছে না, কোন দলের সঙ্গে সখ্য না থাকার দরুন কার স্থায়ী থাকার ব্যবস্থা নেই, ক্লাসরুমের কী সমস্যা, লাইব্রেরির কী সমস্যা, সাধারণ শিক্ষার্থীদের সামগ্রিক কী সুযোগ-সুবিধা ইত্যাদি ইত্যাদি। তাঁরা জানেন কোন মন্ত্রী-এমপির কখন কোন কর্মসূচি, কবে কোথায় টেন্ডারের কাজ জমা দিতে হবে, কবে কোর্টে কোন মামলার হাজিরা, কার প্রতিশোধ বাকি, কয়জন সম্মান দেয়নি ইত্যাদি ইত্যাদি। উচ্চ মহলের ব্যক্তিরা কীভাবে দেশের তরুণদের এই ধ্বংসের পথে ঠেলে দিতে পারছে? কারণ তাদের সন্তান-স্বজনেরা সরাসরি এর সঙ্গে যুক্ত নেই, তারা থাকলেও আছে নেতৃত্বের ওপর মহলে, যেখানে ওই ধ্বংসলীলার আঁচ খুব একটা অনুভূত হয় না। হুকুমদাতাদের সব সময় মাঠে থাকা লাগে না, তাদের গায়ে আঁচড়ও পড়ে না, পড়লে সেটা ইতিহাসে অনেক মূলবান ঘটনা হয়ে যায়, আইনের চোখে তারা সর্বদাই বাড়তি মর্যাদা পায়, প্রাথমিক চিকিৎসার মতো সামান্য ব্যাপারে উন্নত চিকিৎসার নামে বিদেশ যাওয়ার সুযোগ পায়, আর্থিক ও ক্ষমতার কথা না হয় না-ই বললাম। এস এম ইমরানুল ইসলামঢাকা।ফুটপাতে অবৈধ দোকানচট্টগ্রাম নগরে বড় রাস্তার পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন পণ্যের শত শত দোকান। এরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে থাকে। এসব দোকান সাধারণত অস্থায়ীভাবে গড়ে তোলা। যদিও এসব দোকানের স্বত্বাধিকারী নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাদের আয় যৎসামান্য এবং এই আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল। তবুও সাবির্ক বিবেচনায় এই অস্থায়ী দোকান উচ্ছেদ করে ফুটপাত পথচারী চলাচলের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। ফুটপাতের অবৈধ এসব দোকানের জন্য রাস্তায় ঠিকমতো যানবাহন চলাচল করতে পারে না। সে কারণে দেখা যায় যানবাহন প্রায়ই দুর্ঘটনা ঘটায়। এতে হতাহতের ঘটনাও ঘটে।অন্যদিকে ফুটপাত ধরে চলাচলকারী পথচারীদের অবস্থা আরও দুর্দশাগ্রস্ত। ফুটপাতে হাঁটতে গিয়ে তাঁরা প্রায়ই বিব্রতকর পরিস্থিতি ও বিড়ম্বনার শিকার হন। ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা শত শত দোকান ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে। কেবল ট্রাফিক পুলিশকে নির্দিষ্ট মাসোহারা দিয়ে ব্যবসায়ীরা এই দোকান বসানোর অনুমতি পান। এই ব্যবস্থায় ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন, কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। তাই পথচারী চলাচলের সুবিধার্থে অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নেবে কি?পলাশ চৌধুরীশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। palash89culive¦gmail.com