চি ঠি প ত্র
চাকরির বয়সসীমাবিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জানতে পারলাম, মহান জাতীয় সংসদের স্পিকার গত ১ ফেব্রুয়ারি সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দেন। আমরা এ প্রস্তাবকে সাধুবাদ জানাই। কারণ, বর্তমানে লেখাপড়া শেষ করতে বয়স প্রায় ২৭ থেকে ২৮ পার হয়ে যায়। পরবর্তী সময়ে চাকরিতে আবেদন করতে ও চাকরিতে আবেদনের পর নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হতে যে সময় ব্যয় হয়, তাতে ৩০ বছর এমনিতেই পার হয়ে যায়। এ পরিস্থিতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই ভালো চাকরি পাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। তা ছাড়া দেশের বেকার সমস্যাও দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ পরিস্থিতিতে যদি সরকারি চাকরির বয়স বাড়িয়ে ৩৫ বছর করা হয়, তাহলে যাঁদের চাকরিতে প্রবেশের বয়স ইতিমধ্যে চলে গেছে, তাঁদের মধ্য থেকে অনেকের কর্মসংস্থান হবে এবং দেশের বেকারত্বেরও লাঘব হবে।উল্লেখ্য, কিছুদিন আগে সরকারি চাকরিজীবীদের অবসরের সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা উচিত। এতে দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ সাধিত হবে। বেলাল উদ্দিনদক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা।বইমেলাবাংলা একাডেমীর মাঠে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১২। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। ভালো বই সংগ্রহের এখনই সময়। সময় পেলে একবার হলেও সবাই বই মেলায় যাবেন, ভালো বই কিনবেন, পড়বেন এবং প্রিয়জনকে বই উপহার দেবেন। ভাত-মাছ পোলাও-মাংস-বিরিয়ানি যেমন আমাদের পেটের ক্ষুধা মেটায়, তেমনি বই মানুষের মনের ক্ষুধা মেটায়। অবসরে সবাই বই পড়বেন; বই পড়লে মন বিকশিত হয়, বই মানুষকে জ্ঞানী করে। আসুন, আমরা সবাই বই পড়ি, নিজেকে শিক্ষিত করি, জ্ঞানী করি; সেই জ্ঞান বিলিয়ে দিই মানুষের মধ্যে—পৃথিবী ও মহাবিশ্বের সব মানুষের কল্যাণে। দিপুগোবিন্দপুর, চুড়াইননবাবগঞ্জ, ঢাকা। ফুটওভারব্রিজযাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডের দিকে যে সড়কটি গেছে, সেটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে। যাত্রাবাড়ী থেকে পূর্ব দিকে এ সড়ক দিয়ে এগোলে আড়তের পর রাস্তার এক পাশে কুতুবখালী ও অন্য পাশে বউবাজার নামে কাঁচাবাজারসহ বিভিন্ন দরকারি প্রতিষ্ঠান। নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ এক পাশ থেকে অন্য পাশে আসা-যাওয়া করে। রাস্তা পারাপারের জন্য অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই শিগগিরই এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। বাঁধনযাত্রাবাড়ী, ঢাকা।