চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলায় সেশনজটধরে নেওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রশাসন এই মর্মে ধারণা দিয়েছেন যে, এ অনুষদে শিক্ষার্থীরা যৌবনসমাগমে ভর্তি হবে, তারপর অসংখ্য মাস-বছর অতিক্রম করে প্রৌঢ়ত্বের শেষ কোঠায় পৌঁছে কোনোরকমে পাসের একটা সনদ নিয়ে বের হবে যখন তার শরীর শীর্ণ, মন বিধ্বস্ত। এ অনুষদে অনার্স শেষ পর্বে কোনো কোনো বিষয়ে চার বছরের জায়গায় পাঁচ বছরেও কোর্স শেষ হয়নি। অথচ একই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অন্য অনেক বিষয়ের শিক্ষার্থীরা মাস্টার্সের শেষ পর্যায়ে। আর চারুকলা অনুষদে তো কোনো বিষয়েই ১৫-২০ জন ছাত্রছাত্রীর বেশি অধ্যয়ন করে না। এখন আমরা যারা জীবনসায়াহ্নে সন্তানদের ব্যয়ভার বহন করতে করতে ক্লান্ত, ভবিষ্যৎ ভাবনায় হতাশাগ্রস্ত, তাদের আবেদন, অনতিবিলম্বে চারুকলা অনুষদের না-হওয়া পরীক্ষাগুলো গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন। একজন অভিভাবকজামালপুর। নীতিবিদ্যাএকটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিকের একান্ত প্রয়োজন। দেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় যেকোনো গুরুত্বপূর্ণ কাজে নাগরিক ও রাষ্ট্রপরিচালকদের মধ্যে নৈতিকতা-সম্পর্কীয় জ্ঞান থাকা আবশ্যক। নীতিবিদ্যা-সম্পর্কীয় জ্ঞান যদি রাষ্ট্রপরিচালকদের মধ্যে থাকে, তাহলে তা রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু আইন প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয় এবং সুস্থ সমাজ জীবনযাপনের জন্য জনসাধারণের মধ্যে নৈতিকতার ভাব সহজেই জাগতে পারে। যেকোনো সমাজ বা রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক বা রাষ্ট্রীয় কাঠামো বা পরিকল্পনায় নৈতিকতা বা সুনীতির সঠিক প্রয়োগ না ঘটলে সে সমাজ বা রাষ্ট্রের যতই অর্থনৈতিক বা সামাজিক উন্নতি ঘটুক না কেন, সে উন্নতি সমাজ বা রাষ্ট্রের বাসিন্দাদের খুব কমই কল্যাণ বয়ে আনে। একটি সুন্দর দেশ গড়তে হলে নীতিবোধসম্পন্ন নাগরিকের একান্ত প্রয়োজন, যেটি আমাদের দেশের জন্য বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক পর্যায়ে যদি নীতিবিদ্যাকে আবশ্যক বিষয় হিসেবে পাঠদান করানো হয়, তাহলে প্রত্যেকে নৈতিকতা সম্পর্কে অবগত হতে পারবে। যেটি হতে পারে দুর্নীতি রোধ করার একটি অন্যতম হাতিয়ার।সুকদেব বিশ্বাসজগন্নাথ বিশ্ববিদ্যালয়।এমএলএমঅবৈধভাবে আমানত সংগ্রহ করে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলো (এমএলএম) গ্রাহকদের রীতিমতো ঠকাচ্ছে। প্রতারণার মাধ্যমে এসব কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিয়ে দেশে ব্যাঙের ছাতার মতো এমএলএম কোম্পানিগুলো গজিয়ে উঠেছে। এসব কোম্পানি উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে পালিয়ে যাচ্ছে। এর ফলে অনেক নিরীহ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। কিন্তু তার পরও সাধারণ মানুষ লোভে এসব কোম্পানির ফাঁদে পা দিচ্ছে। কেবল সহায়-সম্বল হারানোর পরই টের পাচ্ছে অবস্থা। অন্যদিকে দেশে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ অবস্থায় প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে অনতিবিলম্বে যুগোপযোগী আইন প্রণয়ন করা দরকার। পাশাপাশি সাধারণ মানুষকে এ জাতীয় কোম্পানিগুলো থেকে সচেতন থাকতে ব্যাপক প্রচারণা চালানো উচিত।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।