চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন দেখাই ভুল!সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যখন একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখা শুরু করেছি, ঠিক তখনই মনে হচ্ছে, স্বপ্ন দেখাটাই হয়তো ভুল। ভবিষ্যতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে নয়, ঘরে বসে ডিগ্রির স্বপ্ন দেখতে হবে। আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে, ব্যাহত হতে শিক্ষা-কার্যক্রম, নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা। সুনাম হারাচ্ছে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের তাঁদের নিজ দলের জন্য নতুন আইন প্রণয়নের দৃষ্টি আকর্ষণ করছি অথবা আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হোক। এ বি এম জাফরিয়া, সোহেল, হাসিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।