চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ২০১৩আমরা ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী। নতুন শিক্ষানীতি অনুযায়ী আমরা বাংলা প্রথম পত্র এবং ব্যবসায় নীতি ও প্রয়োগের প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দেব। এ বিষয়গুলোর সৃজনশীল অংশে ৬০ এবং বহুনির্বচনী অংশে ৪০ নম্বর থাকবে। ব্যবসায় নীতি ও প্রয়োগের ক্ষেত্রে এনসিটিবি অনুমোদিত একাধিক লেখকের বই আছে। বিভিন্ন কলেজে বিভিন্ন লেখকের বই পড়ানো হয়। লেখকেরা একই তথ্য বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। যেমন, কোম্পানি গঠনের ক্ষেত্রে কোম্পানি নিবন্ধনের জন্য কয় কপি সংঘ-স্মারক নিবন্ধকের অফিসে জমা দিতে হয়? উত্তরে মোহাম্মদ খালেকুজ্জামানের বইয়ে তিন কপি এবং ইসমাইল কাজীর বইয়ে এক কপি ছবির কথা বলা হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল কাজী লিখেছেন, ‘অংশীদারি ব্যবসায়ের চুক্তি লিখিত হওয়া আবশ্যক।’ আরও কিছু প্রশ্নেও এ রকম উত্তরের বিভিন্নতা আছে। বোর্ড হয়তো বা এক বই থেকে প্রশ্ন তৈরি করবে আর আমরা আরেক বই পড়ে পরীক্ষা দেব। কেননা, দুই বছরে তিন থেকে চারজন লেখকের বই পড়ে পরীক্ষা দেওয়া দুঃসাধ্য। একাধিক বই পড়া থাকলেও সঠিক উত্তর কোনটি, সেটিও একটি প্রশ্ন। এ অবস্থায় বোর্ড একটি নির্দিষ্ট বই নির্ধারণ করে দিলে আমরা নিশ্চিন্ত হই। ২০১৩ সালের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীআইএস স্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা।