চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথ চাইবৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এ জেলার বাস-কোচ পরিবহন মালিক সমিতি, শ্রমিক, আমলা ও পরিবহন নেতাদের কাছে জিম্মি। শেরপুর জেলার সঙ্গে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা এবং শেরপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক থাকলেও জনগণের নিরাপদ যোগাযোগ মাধ্যম রেল এ পর্যন্ত নেই। উল্লেখ, রেল ও সড়ক যোগাযোগব্যবস্থা একে অপরের পরিপূরক হলেও এ দুয়ের মধ্যে দূরপাল্লার যাত্রার জন্য নিরাপদ, দ্রুতগামী এবং সর্বাপেক্ষা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেল। শেরপুর জেলার সীমানা ঘেঁষে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেল নেটওয়ার্ক থাকলেও এ জেলার কিছু স্বার্থান্বেষী ও সুবিধাভোগী মহলের চক্রান্তে ‘শম্ভুগঞ্জ ও ব্রহ্মপুত্র’ সেতু নির্মাণের সময় শেরপুর জেলায় রেল নেটওয়ার্ক বাস্তবায়ন-সম্পর্কিত পরিকল্পনা বাদ দেওয়া হয়। শেরপুর-ময়মনসিংহ রেল নেটওয়ার্ক বাস্তবায়িত হলে একদিকে যেমন বাংলাদেশ রেলওয়ে লাভের মুখ দেখবে, অন্যদিকে এ জেলার সাধারণ মানুষ স্বার্থান্বেষী ও সুবিধাভোগী মহলের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাবে। সেই সঙ্গে নিরাপদ যোগাযোগের প্রতীক রেল বাস্তবায়িত হলে চলমান যানবাহনের চেয়ে ৫০-৬০ শতাংশ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে। যা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অতুলনীয় ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রেলমন্ত্রীর কাছে শেরপুর জেলার সব মানুষের দাবি, মুষ্টিমেয় সুবিধাভোগী মহলের স্বার্থকে প্রাধান্য না দিয়ে জেলার হতদরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে রেল নেটওয়ার্ক বাস্তবায়ন করুন।মো. মহিউদ্দিন আকন্দশেরপুর টাউন, শেরপুর। বেহাল চিকিত্সাব্যবস্থাআমি ২০০৪ সাল থেকে ঢাকার বাসিন্দা। সম্প্রতি একটি বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে বরিশালে এসেছি। এখানে আসার পর ভৌগোলিক পরিবর্তনজনিত কারণে আমার সন্তান অসুস্থ হয়ে পড়লে আমি তাকে নিয়ে ‘সাউথ অ্যাপোলো’ ডায়াগনস্টিক সেন্টারে এক শিশু বিশেষজ্ঞের কাছে যাই। তিনি সামান্য সর্দিজ্বরের জন্য আমাকে অনেকগুলো টেস্ট ধরিয়ে দেন এবং বলেন রিপোর্ট এলে প্রেসক্রিপশন লিখবেন। আমি তাদের ব্যবসায়িক মানসিকতার প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট চিকিত্সক আমাকে প্রশ্ন করেন, ‘আপনি ঢাকায় কখনো গিয়েছেন, ঢাকায় টেস্ট ছাড়া কোনো ওষুধ চিকিত্সকেরা প্রেসক্রাইব করেন না।’ এ তো গেল বরিশালের তথা সারা বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার চিত্র। ক্লিনিকগুলোয়ও এ রকম রমরমা ব্যবসা। আর সরকারি হাসপাতালের চিকিত্সকেরা হাসপাতালে না গিয়ে ক্লিনিকে বসেন। আমার সন্তান পরে আবার অসুস্থ হওয়ায় আমি এক পরিচিত ব্যক্তির পরামর্শে আম্বিয়া মেমোরিয়ালে যাই। এখানে নাকি বরিশালের সবচেয়ে উন্নত চিকিত্সা পাওয়া যায়। কিন্তু এসে দেখি শুধু চাকচিক্য ছাড়া কিছুই নেই। এমনকি চিকিত্সকও নেই। জরুরি বিভাগে শুধু একজন প্যারামেডিক্স বসা, যিনি আমাকে পরামর্শ দিলেন, ‘আপনার সন্তান মাথায় আঘাত পেয়ে বমি করেছে। এতে ভয়ের কিছু নেই। আপনি অপেক্ষা করুন, এক ঘণ্টা পর বিশেষজ্ঞ চিকিত্সক আসবেন।’ কী সুন্দর চিকিত্সাসেবা! সবশেষে উপায় না দেখে শেরেবাংলা মেডিকেলে যাই। সেখানে আরও চমত্কার ব্যবস্থা। নার্স-আয়া যার যার মতো ব্যস্ত। দুই দিন এমনকি তিন দিন পরও জ্যেষ্ঠ চিকিত্সক রাউন্ডে আসেন। ইন্টার্ন চিকিত্সক আছেন বলেই রোগীরা যেটুকু সেবা পান। রাত ১২টার পর নার্সদের আর হাসপাতালে খুঁজে পাওয়া যায় না। সন্তানকে কোলে নিয়ে ভাবি, হায় এ আমি কোথায় এসে পড়লাম। ঢাকায় সরকারি হাসপাতালে ভালো সেবা না পাওয়া গেলেও বেসরকারি ক্লিনিকগুলোর সেবার মান অনেকটা ভালো। কিন্তু বরিশালের চিত্র আরও করুণ। অবশেষে আমি থানায় ফোন করে যেভাবেই হোক সেবা আদায় করে আমার সন্তানকে সুস্থ করে বাসায় নিয়ে এসেছি। কিন্তু সবার পক্ষে তো এভাবে সেবা পাওয়া সম্ভব নয়। তাই আমি চিকিত্সাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করে। ডায়ানগস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর উদ্দেশ্য যেন ব্যবসা না হয়ে সেবাদান হয়। কর্তৃপক্ষের কাছে আবেদন, চিকিত্সাসেবায় সংশ্লিষ্ট সবাইকে তাদের দায়িত্ব অবহেলার জন্য যেন কঠোর শাস্তি দেওয়া হয়। আর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রাহেলা আক্তার[email protected]