চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনার চাইভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার করার আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছিল ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, জব্বাসহ আরও অনেককে। এই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হয় শহীদ মিনার। যেটাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে ওঠে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড।অত্যন্ত পরিতাপের বিষয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাড়ে পাঁচ বছর পরও এখানে কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনার প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শুরু করা হয়নি। বর্তমান ভিসি ছাত্রছাত্রীদের জোর দাবির মুখে কিছুদিন আগে কাজ শুরু করলেও কাজের কোনো গতি নেই বললেই চলে। এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি শহীদ মিনার স্থাপন করে ছাত্রছাত্রীসহ কুমিল্লাবাসীকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেবেন।এ হামিদশিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগকুমিল্লা বিশ্ববদ্যালয়। সনদ ও ভাতাজনগণের ম্যান্ডেট পাওয়া গণতান্ত্রিক মহাজোট সরকার, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন—মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা ভিত্তিতে চাকরি দেওয়া, যুদ্ধাহতদের জন্য ভাতা বৃদ্ধি, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা ইত্যাদি। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আসলে কোনো আবেদনপত্র কল্যাণ ট্রাস্ট অফিসে গিয়ে পাওয়া যায়নি, এমনকি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে গিয়েও পাওয়া যায়নি। জানা গেল, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য কোনো আবেদনপত্র ছাপা হয়নি! তাহলে কীভাবে আবেদন করা হবে? তা ছাড়া আরও একটি বিষয় এই যে সচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, কিন্তু কেন? সরকারের উচিত হবে সব মুক্তিযোদ্ধাকেই সম্মানী দেওয়া। যুদ্ধাহত ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভাতা বর্তমান সময়ের দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে বৃদ্ধি করা অত্যাবশ্যক, সেই সঙ্গে অন্যান্য মুক্তিযোদ্ধার জন্যও সম্মানী ভাতা প্রদান করা অত্যাবশ্যকীয়, এ ক্ষেত্রে কোনো বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ভেবে দেখার জন্য অনুরোধ করছি।বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদ দেওয়ার জন্য ছাপানো আবেদনপত্র বিতরণ করেছে। আমি যথারীতি একটি আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্রের চাহিদানুযায়ী সবকিছু সংযুক্ত করে ২০১০ সালের ১১ অক্টোবর জমা দিলে প্রাপ্তি স্বীকারপত্রে একজন কর্মকর্তা স্বাক্ষর করে একটি সিল দিয়ে ১১-৩-১১ ইং লিখে বললেন, আগামী বছরের ১১ মার্চ এসে সনদ নিয়ে যাবেন। আশ্বস্ত হয়ে বাসায় ফিরে এলাম, মনে মনে একটু খুশি হলাম এই ভেবে যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সরকারি নির্দেশে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে চলেছে। পুলকিত মনে ১২ মার্চ সনদ আনতে গেলে জানানো হয়, আরও এক মাস পরে আসবেন। কারণ সনদ লেখা হয়নি এবং কর্তৃপক্ষ নতুন আরও একটি নম্বর দিয়ে কাগজটি অর্থাৎ প্রাপ্ত রসিদটি আমার হাতে ধরিয়ে দিলেন এবং এমন একটি ভাব করলেন যে মস্ত বড় একটি কাজ সমাধা করেছেন। আবারও সেই প্রতীক্ষা। তাদের কথামতো ৩৫ দিন পর গেলে এবার আর কোনো নম্বর দেওয়া হলো না। শুধু মুখে বলল, দেড় মাস পরে আসবেন। এভাবে ২০১১ সালে বেশ কয়েকবার গিয়ে ব্যর্থ হয়ে আসতে হয়েছে। সর্বশেষ চলতি বছরের ১ জানুয়ারি গিয়েও ফেরত আসতে হয়েছে। একটি সনদ দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কতটা সময় নেবে?সৈয়দ মোহাম্মদ শাহ্ আলম লালমাটিয়া, ঢাকা।অবহেলিত চরাঞ্চলটাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বড় একটা অংশ চরাঞ্চলবেষ্টিত। দারিদ্র্যপীড়িত এ অঞ্চলের অধিকাংশ মানুষই অশিক্ষিত, নিরীহ কৃষক এবং খেটে খাওয়া দিনমজুর। যার ফলে জন্মলগ্ন থেকেই এ অঞ্চলের মানুষজন অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হয়ে আসছে। বিশেষ করে কৃষ্ণদিয়ার কোল, বলরামপুর, বাদে কাকনা, কান্দাপাচুরিয়া, বাজুয়ারটেক, নিশ্চিন্তপুর, পাইকশা মাইঝাইল, খাসঘুনিপাড়া এবং ফয়েজপুর। এ গ্রামগুলো বেশি অবহেলিত। এসব গ্রামে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রেই চরম খারাপ অবস্থা বিরাজ করছে। এসব গ্রামে কোনো মহাবিদ্যালয় নেই, উচ্চ বিদ্যালয় নেই, এমনকি কৃষ্ণদিয়ার কোল, বাদে কাকনা এবং ফয়েজপুর গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয়ও নেই। যার ফলে এ এলাকায় শিক্ষার হার অতি নগণ্য। এ এলাকার যোগাযোগব্যবস্থার এমন চরম দুরাবস্থা যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভালো রাস্তাঘাট তো দূরের কথা, হেঁটে চলার মতো ভালো ব্যবস্থাও নেই। এ অঞ্চলে কতগুলো খাল এবং নদী রয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়নি। যার ফলে বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করা যায় না। চিকিৎসাব্যবস্থার জন্য কোনো হাসপাতাল নেই। যার কারণে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে উপজেলা সদরে নিতে হয়। এবং রাস্তার কারণে পোহাতে হয় চরম ভোগান্তি।এলাকার সহজ-সরল মানুষগুলো বরাবরই ভোট দিয়ে প্রতিশ্রুতিশীল নেতাকে নির্বাচিত করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নেতা আসে, নেতা যায়। কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্যের বা এলাকার কোনো উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়নি।অতএব অবহেলিত এ অঞ্চলের মানুষের চাওয়া, এলাকার প্রতি সুবিধার কারণে শিক্ষা, চিকিৎসা এবং সর্বোপরি যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।রুবেল হাসানকৃষ্ণদিয়ার কোল, নাগরপুর, টাঙ্গাইল।