চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলে গণতন্ত্র৪ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম, ১৩ হাজার ৫৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নাকি এই নির্বাচন হবে। যে শিশুরা ভালোভাবে বই পড়াটাই শেখেনি, তারা নাকি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন করবে। যে বয়সে শিশুরা ঠিকমতো নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে বোঝে না, তারা কি এত অল্প বয়সে রাজনীতি বুঝবে। সাধারণত ৫-১০ বছর বয়সে ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। তারা কি রাজনীতি শিখবে, নাকি পড়ালেখা শিখবে। আমরা জানি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। ছোট্ট শিশুদের রাজনীতি শিক্ষা হবে কি জাতির মেরুদণ্ড। শিশুরা রাজনীতি শিখতে পারলেই কি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না হয়ে কি রাজনীতিতন্ত্র বাংলাদেশ হবে। একেই কি বলে তৃণমূল পর্যায়ে রাজনীতি। আমি এই সঠিক সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মাহফুজুর রহমান মাফুজমেলান্দহ জামালপুর।