চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহতের প্রতি দায়বিস্মিত হলেই প্রথম অবস্থায় প্রশ্নবোধক কোনো মন সাড়া দিয়ে ওঠে না। সাংবাদিক রুনি ও সাগরের মৃত্যুতে আমি বা আমরা আজ প্রশ্নের চেয়ে বিস্মিত! এ দেশে এ কী দেখছি, এ কী শুনছি। ন্যায্য বিচার চাই আমরা—এ একটি বাক্য দিয়ে কি ন্যায্য বিচার আশা করা যায়? এর জন্য দরকার সাধারণ মানুষের সহযোগিতা, সহমর্মিতা। রুনির পাশের ফ্ল্যাটের বসবাসকারী প্রতিবেশীর সহযোগিতা দরকার, দরকার প্রশাসনের সহযোগিতা, দরকার মেঘের দায়িত্ব নিশ্চিত করা। নিরাপত্তাহীন পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। মুক্তচিন্তা, মুক্ত মতামতের ফল যদি হয় খুন, যদি হয় মৃত্যু, তাহলে এই একুশ কেন, কোনো একুশেই আমরা মাথা তুলে বলতে পারব না—‘প্রিয় বাংলাদেশ, আমি তোমার বুকে মাথা নত করে নয়, উটপাখির জীবন নয়, মানব জীবন যাপন করছি।’ প্রগতিশীল চিন্তার বিকাশে এবং দেশ ও দশের সেবা করার জন্য, দেশের মাটি আঁকড়ে ধরে থাকার জন্য ঘুরে দাঁড়াতে হবে, হতে হবে অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদী। এ দুজন সাংবাদিকের মৃত্যুর সুষ্ঠু বিচারের জন্য আমরা আত্মচিন্তা ভুলে গিয়ে দায়িত্ববান হই। আর কিছু না পারি, সামাজিক ও মানবিক মূল্যবোধের তো সঠিক ব্যবহার করতে পারি।নিগার সুলতানাসহকারী অধ্যাপকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। আবাসন-সংকটজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ হাজার শিক্ষার্থীর আবাসনের কোনো ব্যবস্থা নেই। বেদখল হওয়া ১০টি হল এখনো উদ্ধার হয়নি। শিক্ষার্থীরা হল উদ্ধার কিংবা নতুন হল নির্মাণের দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়সারাভাবে শুধু আশ্বাস দিয়ে গেছে। বাস্তবে শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজে সমন্বয় না থাকায় হল উদ্ধার গতি পাচ্ছে না। বাধ্য হয়ে শিক্ষার্থীদের পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। অনেকে আবার ক্যাম্পাসের আশপাশে জায়গা না পেয়ে ঠাঁই নিচ্ছেন ঢাকার বাইরে। বেশি সমস্যায় পড়ছে ছাত্রীরা।পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিকে লাগামহীন বাসা ভাড়া, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি মিলিয়ে একজন শিক্ষার্থীর মোট খরচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি কখনো খোঁজ নিয়ে দেখেছে, শিক্ষার্থীরা কী অবস্থায় জীবনযাপন ও পড়াশোনা করছেন। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ হচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেলায় বৈষম্য কেন? জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গত বছর সরকার থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেছে। তাহলে হল নির্মাণে বাধা কোথায়? সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।