চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী সমীপে২০১০ সালের ৩১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘পিএসসিতে পরীক্ষাজট’ লেখাটি পড়ে অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। প্রশাসন-ব্যবস্থা হচ্ছে একটি দেশের মূল চালিকাশক্তি। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে ধীরগতি ছিল, তা অত্যন্ত বেদনাদায়ক। আর সেই ধীরগতির কারণেই হারিয়ে যায় আমার স্বপ্নগুলো। ২৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হয় ২০০৫ সালের আগস্টে আর ২০০৭ সালে এর সব লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই সময়ে প্রায় চার বছর ধরে এর নিয়োগের জটিলতা আদালতে ঝুলে ছিল। তারপর ২৮তম বিসিএসের নিয়োগে প্রজ্ঞাপন জারি হয় ২০০৮ সালের জানুয়ারিতে। ওই বছরের নভেম্বরে প্রাথমিক বাছাই ও পরের বছর অর্থাৎ ২০০৯ সালে মৌখিক পরীক্ষা শেষ হয়। আমার বাবার অনেক স্বপ্ন ছিল, আমি বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে একজন সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তা হব, দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকব। কিন্তু সেই সময়ে পিএসসির নিয়োগের ধীরগতি ও সঙ্গে বিদ্যালয়ের দীর্ঘ সেশনজট আমার এবং আমার মতো হাজারও শিক্ষার্থীর জীবনের মূল্যবান সময় কেড়ে নিল। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করার সঙ্গেই শেষ হয়ে যায় সরকারি চাকরিতে আবেদনের বয়স। সেশনজটেই নষ্ট হয়ে যায় আমার জীবনের মূল্যবান নয়টি বছর। এটা কি আমাদের প্রাপ্য ছিল? পিএসসি পরীক্ষাজট এবং বিশ্ববিদ্যালয়ের সেশনজটের জাঁতাকলে পড়ে আমার মতো হাজারো শিক্ষার্থীর জীবন থেকে হারিয়ে গেছে তাদের লালন করা দীর্ঘদিনের স্বপ্ন। তাই সরকারের কাছে আবেদন, সরকারি চাকরির নিয়োগে যে বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা কমপক্ষে তিন বছর বাড়ালে আমাদের বেকারত্বের অভিশাপ কিছুটা হলেও ঘুচবে। চমক চন্দপ্রাক্তন ছাত্র, লোকপ্রশাসন বিভাগশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। জাতীয় বিশ্ববিদ্যালয়আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রংপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে ২০১০ সালে এলএলবি ফাইনাল পরীক্ষা দিই। ফল প্রকাশিত হওয়ার পর বেশ কিছু ছাত্রছাত্রীর ফলাফল স্থগিত হয়। ওই স্থগিত ফলাফলের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শরণাপন্ন হয়ে ফল প্রকাশের জন্য প্রার্থনা করি। কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরও ফল প্রকাশে কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে। বিষয়টি ছাত্রছাত্রীদের জীবনকে এই মুহূর্তে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তাই এর প্রতি সুদৃষ্টি দিয়ে দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। আবুল কালাম আজাদঘোষপাড়া, শাপলা চত্বর, কুড়িগ্রাম। ট্রেন চাইট্রেনের টিকিট কেনার নতুন নিয়ম অনুসারে যাত্রার তিন দিন আগে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। টিকিটের বিক্রি সকাল নয়টা থেকে শুরু হলেও বিকেল হওয়া পর্যন্ত পরের তিন দিনের টিকিটও শেষ হয়ে যায়। আমি রাজশাহী থেকে ঢাকা রুটের কথা বলছি। এ বিষয়টি থেকেই বোঝা যায় ট্রেনের অপর্যাপ্ততা। তা ছাড়া রাজশাহী থেকে ঢাকায় মাত্র দুটি ট্রেন তিনটি নামে যাতায়াত করে। এর ফলে প্রতিনিয়ত ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। অপর দিকে, বাসের টিকিটের দাম যদিও আকাশচুম্বী, তা-ও সোনার হরিণের মতো।তাই মাননীয় রেলমন্ত্রীর প্রতি আবেদন, বিষয়টি বিবেচনায় নেবেন এবং অন্তত আরও দুটি ট্রেন চালু করে রাজশাহীবাসীকে দুর্ভোগ থেকে রক্ষা করবেন।মো. আনোয়ারুল ইসলামরাজশাহী কলেজ, রাজশাহী।