চি ঠি প ত্র
‘শুভবুদ্ধির জয় হোক’গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর সম্পাদকীয় বিভাগে প্রকাশিত আবুল মোমেনের ‘শুভবুদ্ধির জয় হোক’ শিরোনামের কলামটি পড়ার পর তাঁর প্রতি শ্রদ্ধা না জানিয়ে শান্তি পাচ্ছিলাম না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও পরম শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হয়ে উঠুক, সেটা আমি যেমন চাই, তেমনি হয়তো আরও কোটি কোটি লোকও চায়। আমাদের দেশের স্বাধীনতার লক্ষ্যও ছিল এটা। আমি বিশ্বাস করি, বরেণ্য এই লেখকের উদার চিন্তার কলামটি দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে। মণিরাজ করচট্টগ্রাম।মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিউচ্চশিক্ষার আশা নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীনে, ২০১১-১২ শিক্ষাবর্ষে। আশানুরূপ ফল না হওয়ায় মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করি। দুঃখজনক হলেও সত্য যে দেশের প্রায় সব কটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি প্রায় শেষ হয়েছে। অথচ আমাদের কোনো সুরাহা হয়নি। পারিবারিক চাপ ও মানসিক চিন্তায় আমরা প্রায় দিশেহারা। উল্লেখ্য, একই সঙ্গের ‘ক’ ইউনিট তাদের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি সম্পন্ন করেছে। এখন ‘খ’ ইউনিটে অতি দ্রুত ভর্তির কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করছি।মুহা. মুস্তাফিজুর রহমানবাঘা, রাজশাহী।