চি ঠি প ত্র
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘নিবন্ধিত প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, নয় হাজার ১৩৮টি শূন্য পদের বিপরীতে পাঁচ লাখ ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে গত বছরের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় তিন লাখ ৯১ হাজার ৩৮ জন অংশ নেন। এর মধ্য থেকে ৪৯ হাজার ১০৬ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ হাজার ৬২৮ জন নারী ও ১৫ হাজার ৪৭৮ জন পুরুষ। আমাদের দেশে প্রথমবারের মতো রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্পন্ন হতে যাচ্ছে। এ জন্য সবাই বর্তমান সরকারকে সাধুবাদ জানিয়েছেন। এর ফলে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় গুণগত মানসম্পন্ন শিক্ষক পাবে এবং কোমলমতি শিক্ষার্থীরাও অনেকাংশে উপস্থিত হবে।অপর দিকে, ১৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকার ১৯ পৃষ্ঠায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক’ বিদ্যালয়ে একযোগে সারা দেশে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের জন্য ২৪ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সাড়ে নয় হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগের জন্য এতে অংশ নেবেন ১০ লাখ ৪৫ হাজার ৯৩২ জন চাকরিপ্রার্থী। বিভিন্ন এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ করে যানা গেছে, যাঁরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য লিখিত পরীক্ষায় পাস করেছেন, তাঁদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ আবার ‘সরকারি প্রাথমিক’ বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে পরীক্ষা দিচ্ছেন। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য পাস করা চাকরিপ্রার্থীরাই ‘সরকারি প্রাথমিক’ বিদ্যালয়ের চাকরির জন্য একই প্রার্থী প্রায় ৯৮ শতাশ লিখিত পরীক্ষায় পাস করবেন। কারণ ভালোরাই সব জায়গায় পাস করেন। দুটি পরীক্ষা অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। একটি পরীক্ষা সম্পন্ন করতে সরকারের বহু টাকা খরচ হয়। অপর দিকে চারিপ্রার্থীদেরও অর্থ, শ্রম ও সময় অপচয় করতে হয়।রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নিয়োগের এই প্রক্রিয়া অর্থবহ করে তুলতে হবে। জাতীয় স্বার্থে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষার মাধ্যমে পাসকৃতদের নিয়ে বড় ধরনের প্যানেল তৈরি করতে হবে। এখান থেকে পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ করলে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ‘শিক্ষক নিয়োগ পরীক্ষাটি’ অর্থবহ হবে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ও গুণগত যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে এবং বিদ্যালয়গুলোতে বছরের পর বছর শিক্ষকের জন্য পদ শূন্য থাকবে না। দেশ সুশিক্ষত জাতি পাবে এবং চাকরিপ্রার্থীরাও লাভবান হবেন। এ জন্য সর্বোপরি ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।মো. আবদুল মান্নানশ্যামনগর, সাতক্ষীরা।[email protected]টিকিট চেক করুনগত ২৫ ফেব্রুয়ারি আমি পদ্মা ট্রেনযোগে ঢাকা থেকে রাজশাহীতে আসি। আমার সিট নম্বর ছিল ‘ঙ ১১-১১’। আমি লক্ষ করলাম, ট্রেনের টিটি বা তাঁর কোনো প্রতিনিধি একবারও টিকিট চেক করতে এলেন না। ভেবেছিলাম, হয়তো আমি ঘুমিয়ে থাকার কারণে আমার টিকিট দেখেননি। আমি দু-তিনজনকে জিজ্ঞেস করলে তাঁরাও বলেন যে ওই বগিতে কোনো টিটি টিকিট চেক করেননি।আমি জেনে এসেছি, আমাদের রেল খাতকে প্রতিবছরই লসের মুখ দেখতে হয়। আমার মনে হয়, লসের এটাও একটা কারণ। দায়িত্বে অবহেলার কারণে বহু লোক বিনা টিকিটে রেলে ভ্রমণ করেন। তাই আমি রেলমন্ত্রীকে আহ্বান জানাই, তিনি যেন জরুরি পদক্ষেপ নেন। নয়তো কোনো দিনই হয়তো রেল মন্ত্রণালয় লাভের মুখ দেখবে না।মো. আনোয়ারুল ইসলামরাজশাহী কলেজ, রাজশাহী।