চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনশনভোগীগত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় চিঠিপত্র কলামে প্রকাশিত মো. বেলাল হোসেনের চিঠি আমি এবং আমার মতো পেনশনভোগী অনেকেই পড়েছেন। তিনি তাঁর পত্রে উল্লেখ করেছেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ জীবনধারণের সব জিনিসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমি তাঁর বক্তব্যের সঙ্গে একমত। বর্তমান বাজারমূল্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পেনশনভোগীরা। আমরা যাঁরা পেনশনভোগী, তাঁরা বর্তমানে না মরে কোনোমতে ধুঁকে ধুঁকে বেঁচে আছি। আমাদের সংসার-খরচ ঠিকই আছে, কিন্তু উপার্জন নেই। নাতি-নাতনি, ছেলেমেয়ে এবং সংসারের চাহিদা বাড়লেও আয়-রোজগার একেবারেই কমে গেছে। অনেকের ধারণা, পেনশনভোগীদের ছেলেমেয়েরা বড় হয়ে উপার্জন করছে, কিন্তু তার সংখ্যা খুবই কম। অধিকাংশ পেনশনভোগীর সে সুযোগ নেই। তাই বর্তমানে এই বৃদ্ধ বয়সে অনেকেই টাকার অভাবে বিনা চিকিৎসায়, অনাহারে বেঁচে আছেন। সরকার যে সামান্য অনুদান দেয়, তা-ই দিয়ে আমরা কোনোমতে বেঁচে আছি। ভালোভাবে বেঁচে থাকার জন্য যে মূল বেতনে আমরা অবসরে গেছি, সেই মূল বেতন দেওয়ার জন্য আবেদন করছি। বর্তমানে পেনশনভোগীদের যে সামান্য অনুদান দেওয়া হয়, তা আমরা চাই না। এস এম সোহরাব আলী, ঢাকা।গ্যাসের চাপশীতকালে শহরের বিভিন্ন্ন এলাকায় গ্যাস সরবরাহ কম থাকায় অনেকের বাড়িতে রান্নার কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এখনো তার জের চলছে। অর্থাৎ দিন ও রাতের নির্দিষ্ট সময়ে গ্যাসের চাপ খুবই কম থাকে বা একদম থাকেই না। ভোগান্তি সংশ্লিষ্ট এলাকার সবাই ভোগ করে। কিন্তু কোনো কোনো বাসায় ওই সময় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। জানা গেছে, কোনো কোনো বাড়ির মালিক তিতাস ও পেট্রোবাংলার কোনো কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে তাঁর বাড়ির গ্যাস সরবরাহ বৃদ্ধি করার রেগুলেটর চালু করেছেন। এতে দেখা যায়, যখন অন্য বাড়িতে গ্যাসের চাপ কম বা একদম থাকে না, সংশ্লিষ্ট বাড়িতে সেই সময় গ্যাসের চাপ বেশি। রান্নাবান্নার সুবিধার্থে এই ব্যবস্থা অনেকে করেছেন। কিন্তু এতে গ্যাসের চাপ বেড়ে অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক পরিস্থিতি যে ঘটতে পারে, সেদিকে কারও নজর নেই। গ্যাসের চাপ বৃদ্ধিজনিত কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব কে নেবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রতিকারের ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একজন ভুক্তভোগীমোহাম্মদী হাউজিং।