চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাড় দেবেন নাএকটা বিষয় ইদানীং লক্ষণীয়, গার্লস স্কুলগুলোর সামনে ছেলেদের আড্ডা আবারও বাড়তে শুরু করেছে। বেশ কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যম এবং প্রশাসন সতর্ক হওয়ায় অবস্থার পরিবর্তন হয়েছিল। তখন নিয়মিত বিভিন্ন পয়েন্টে নজরদারির ব্যবস্থাও করা হয়েছিল। আমাদের নিয়ম অনুসারে এই উদ্যম কিছুদিন পরই থেমে গেছে। এটা বুঝতে পেরে ছেলেরা আবার ফিরে এসেছে স্কুলগুলোর সামনে, যাদের অধিকাংশই উচ্ছৃঙ্খল। তাদের কাজ তারা আগের মতোই চালিয়ে যাচ্ছে—দেখার কেউ নেই। তাই আবারও আমাদের বোনেরা স্কুল অঙ্গনে এবং এর বাইরেও নিরাপত্তাহীনতায় ভুগছে, যা অনেক সময় পরিবারের কাছে চেপে যাচ্ছে। মিডিয়া ও প্রশাসনের কাছে আমাদের দাবি, আসুন, এ দিকটায় আমরা আবার একটু নজর দিই। এই উচ্ছৃঙ্খলতাকে ছাড় না দিই। ছাড় পেলেই এরা বড় কোনো অঘটনের জন্ম দেবে, যা আমাদের কাম্য নয়।তোফায়েল খান[email protected]প্রণোদনাসরকার পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য পুনরায় বিশেষ ঘোষণা দিয়েছে গত রোববার। কিন্তু গতকাল সোমবার সূচক আবার নিম্নমুখী। সরকারের এই ঘোষণায় সুবিধা পাবেন সেসব বিনিয়োগকারীই, যাঁরা ১০ লাখ টাকা বাজারে বিনিয়োগ করেছেন। পুঁজিবাজারের ৩৫ লাখ বিনিয়োগকারীর মধ্যে মাত্র ৩ শতাংশ সরকারের এই সুবিধা ভোগ করবেন, আর বাকি থেকে যাবেন ৯৭ শতাংশ। ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমরা যদি শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ দেখি, তাহলে দেখা যাবে, নিম্নমধ্যবিত্ত থেকে বেশি বিনিয়োগ হয়েছে, যাঁদের মূলধনের পরিমাণ দুই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে। কারণ, এই নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো বিকল্প কর্মসংস্থানের পথ হিসেবে বেছে নিয়েছিল শেয়ার ব্যবসা, আর এই বিনিয়োগকারীরাই প্রতিদিনের লেনদেনের মাধ্যমে বাজারকে চাঙা রাখতেন। বর্তমানে বাজার ধ্বংসের পর তাঁরা আজ সর্বস্বান্ত হয়ে গেছেন, আর বাজারমুখী হচ্ছেন না।সরকার গত রোববার বিশেষ ঘোষণা দেওয়ার পরও পরদিন সোমবার সূচক নিম্নমুখী। এর মাধ্যমে প্রমাণিত হয়, এতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো উপকার হয়নি। তাই পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী মহলের কাছে আবেদন, ক্ষুদ্র বিনিয়োগকারী তথা দুই থেকে পাঁচ লাখ টাকা বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হোক।শাহ মো. জিয়াউদ্দিন৩২৫ কাদিরগঞ্জদরিখোরবোনা, রাজশাহী।