চি ঠি প ত্র
জনগণের কথা ভাবুনআমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি যেভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে উঠেপড়ে লেগেছে, তাতে জাতীয় স্বার্থ খঁুজে পাওয়া কষ্টসাধ্য! ১২ মার্চ বিএনপি সবাইকে ঢাকায় ডেকেছে দেশকে রক্ষা করার ব্রত নিয়ে, আবার আওয়ামী লীগও অজুহাত তুলে ১২ মার্চের আগে-পড়ে কর্মসূচি দিয়ে বলছে বিএনপির এ কর্মসূচি নাকি যুদ্ধাপরাধীদের বঁাচানোর কর্মসূচি। বিএনপির কাছে আমাদের প্রশ্ন∏আজ দেশের যে হাল, ২০০১ থেকে ২০০৬-এ আপনাদের শাসনামলের চেয়ে কি খারাপ চলছে দেশ? তা বলা যাবে না। আবার দেশ যে ভালো চলছে না সেটাও সত্যি; অর্থাৎ জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান মহাজোটকে গদিতে বসিয়েছে, সেই প্রত্যাশায় তারা রীতিমতো বালু ছিটাচ্ছে। ১২ মার্চ বিএনপি মানুষের চাপে ঢাকায় রিকশা পর্যন্ত চলতে দেবে না, আহ&! আমাদের রাজনীতিবিদেরা কী কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন, ঢাকা শহরের মানুষকে জিম্মি করে তঁারা দেশবাসীকে কী বার্তা দিতে যাচ্ছেন? তাই বিরোধী দলের কাছে আমাদের অনুরোধ, সাধারণ মানুষের ক্ষতি না হয় এমন কর্মসূচির কথা ভাবুন, যদি গণতনে্ত্র বিশ্বাস করেন, সংসদে যান। সংসদের বাইরে জোর করে কোনো দাবি আদায়ের জন্য হুংকার ছাড়াটা দেশের জন্য শুভকর নয়। আর সরকারি দলের কাছে অনুরোধ, ক্ষমতা আজ আছে কাল নেই, সুতরাং ক্ষমতার বড়াই করাও অনুচিত। নির্বাচনী ওয়াদা পালন করুন দ্রুত, বিরোধী দল যে উদ্দেশ্যেই আন্দোলন করুক না কেন, তার সামনে যুদ্ধাপরাধ ইসু্যকে দঁাড় করিয়ে জনগণকে বোকা বানানোর চষ্টো করবেন না, জনগণ যুদ্ধাপরাধীর বিচার দেখতে চায়। জনগণের প্রতি যদি আপনাদের (রাজনৈতিক দল) বিশ্বাস থাকে, তাহলে জনকল্যাণে কাজ করুন। লোক-দেখানো জনসমাগম, বক্তৃতাবাজি বাদ দিয়ে জনগণের কল্যাণের কথা ভাবুন।আসাদ আল-আমিনরাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।[email protected]আশাহত হয়েছিসম্প্রতি মাছরাঙা টেলিভিশনের সাগর সরওয়ার ও এটিএন বাংলার মেহেরুন রুনি খুন হয়েছেন। এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা পুুলিশ আজও করতে পারেনি। যদিও হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সংবাদ পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রপ্তোর করা হবে, এমন হুংকার দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত Èযত গর্জে তত বর্ষে না' বাংলা প্রবাদটি সত্য হলো। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রপ্তোর করতে পারেনি। যা হোক, স্বরাষ্ট্রমন্ত্রীর বাগপটুতায় আমরা বারবার আশাহত হলেও সেদিন অন্তত এই আশ্বাসটুকু পেয়েছিলাম, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি তদারক করছেন, সেখানে সত্য অতি দ্রুত নিশ্চিতভাবে জনসমক্ষে প্রকাশ পাবে এবং খুনিরা যত শক্তিশালী হোক না কেন, তাদের শাসি্ত নিশ্চিত করা হবে। কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি সিলেট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী আমাদের এক অপ্রত্যাশিত কথা শোনালেন। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, Èদুই সাংবাদিককে নিজ ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।' তঁার এমন বক্তব্য আমাদের হতাশ করেছে। আমরা হতবাক হয়েছি। মো. আবুসালেহ সেকেন্দারশিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। [email protected]গ্রন্থাগার চাইআমরা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ডেউয়াতলা গ্রামের অধিবাসী। আমাদের গ্রামের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। আমাদের থানার মধ্যে বৃহত্তর গ্রাম এটাই। এ গ্রামে একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া তেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই বললেই চলে। আমাদের বিদ্যালয়ের একমাত্র মাঠটিতে বিকেলে অনেক বেকার যুবক ও শিশুর সমাগম ঘটে। তাদের মধ্যে অনেকে অবসর সময় বই পড়ে কাটাতে চায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গ্রামে কোনো পাঠাগার নেই। আমাদের বিদ্যালয়ের বইয়ের সংখ্যাও সীমিত। আর তা কেবল বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য। ফলে সর্বসাধারণ তা পাঠ করার সুযোগ পায় না। আমাদের গ্রামে শিক্ষার প্রসারের জন্য দরকার একটি পাঠাগার। অমিত বিশ্বাসডেউয়াতলা, বাগেরহাট।