চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের দামবর্তমানে দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে । কিছুদিন আগে ডিমের হালি ছিল ২৬ টাকা, তা এখন বেড়ে হয়েছে ৩২ টাকা। খোলা সয়াবিনের দাম ১২০ থেকে ১২৪ টাকা। মোড়কজাত সয়াবিন ১২৫ থেকে ১৩০ টাকা। মাস দুয়েক আগে বাংলাদেশ ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ১০৯ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারণ করা এই দাম মানছেন না। এতে বেশি কষ্ট হয় নিম্ন আয়ের মানুষদের। তাই সরকারের প্রতি অনুরোধ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করাসহ বাজারের ওপর কঠোর নজরদারি করুন। এম ইয়াসিন আরাফাতপূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।ট্রেনের টিকিটঢাকায় চাকরির পরীক্ষা দিতে যাব। তাই চট্টগ্রাম রেলস্টেশনে যাই ট্রেনের টিকিট কিনতে। তিন দিন আগে সকাল সাড়ে ১০টায় কোনো টিকিট পাইনি। সকাল সাতটায় সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানান টিকিট বিক্রেতা। ‘টিকিট যেহেতু নেই, তাহলে আপনি আর এ চেয়ারে বসে আছেন কেন?’ আমার প্রশ্ন শুনে সবিস্ময়ে মাথা তুলে জবাব দিলেন, ‘টেলি টিকিট দিচ্ছি।’ তবে ঘটনা হলো, আমি ট্রেনে করেই ঢাকা যাই। সেটা সম্ভব হয়েছে একজন টিকিট কলোবাজারির কল্যাণে। একটি উৎস থেকে ফোন নম্বর সংগ্রহ করে কালোবাজারির কাছ থেকে ১০০ টাকা বেশি দিয়ে টিকিট কিনি। টিকিট কালোবাজারি বন্ধে পরামর্শ হলো: ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রয়পদ্ধতি পর্যালোচনা করে আমাদের দেশের জনগণের উপযোগী করে সম্পূর্ণ নতুন বিক্রয়-পদ্ধতি চালু করা। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। অসাধু কর্মকর্তাদের শাস্তি কার্যকর করতে হবে। আবদুস সামাদসিলেট।