চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প জ্বালানিবিভাগীয় শহর রাজশাহীতে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কী কলকারখানা, কী রান্নার কাজা—সব খানেই চলছে কাঠের অবাধ ব্যবহার। এভাবে বাছবিচারহীন কাঠ পোড়ানো অব্যাহত থাকলে অচিরেই এলাকাটি বৃক্ষশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) এলাকার কারখানাগুলোতে প্রতিদিন প্রায় এক হাজার মন কাঠ পোড়ানো হচ্ছে। কাঠের চাহিদার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে রাজশাহীর অলিতে-গলিতে গড়ে উঠেছে সারি সারি কাঠের আড়ত। বিসিক এলাকার আশপাশে কাঠের আড়তের ব্যবসা আরও জমজমাট। এসবই রাজশাহীর পরিবেশের জন্য অশনিসংকেত। সবচেয়ে উদ্বেগের কথা, রাজশাহীতে জ্বালানি হিসেবে ব্যবহূত হচ্ছে প্রধানত আম কাঠ। রাজশাহী আমের জন্য বিখ্যাত। জ্বালানির জন্য আমগাছ কাটা হলে ভবিষ্যতে আমের উৎপাদন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজশাহীতে কাঠের বিকল্প জ্বালানি খুঁজে বের করতে সবার মনোযোগী হওয়া দরকার। কাঠের প্রতি নির্ভরশীলতা কমাতে রাজশাহীতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিকল্প নেই। এটি নীতি-নির্ধারকেরা যত দ্রুত বুঝবেন ততই মঙ্গল। রাজশাহীর মতো নগর সব সরকারের আমলেই অবহেলার শিকার হয়েছে, এটা দুঃখজনক। আমরা মনে করি, দেশের সব অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে সুষম বণ্টন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজশাহী এলাকাকে গ্যাস নেটওয়ার্কের আওতায় আনা গেলে বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থান। আশা করি বর্তমান সরকার এ বিষয়ে দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করবে।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন।বাংলাদেশ বেতারবাংলাদেশ বেতার একটি জনপ্রিয় গণমাধ্যম। বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করে বেতার তার আবেদন ধরে রেখেছে। বেতারকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে বাংলাদেশের বিভিন্ন খেলার ধারাভাষ্য প্রচার করে থাকে। দেশে এখন ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। বেতার দেশে এবং দেশের বাইরে যেখানেই হোক বাংলাদেশের খেলার ধারাভাষ্য প্রচার করে। ব্যস্ততা সামলে মাঠে যাওয়া কিংবা আমার মতো যাদের টিভি দেখারও সুযোগ নেই তাদের জন্য বেতার থেকে প্রচারিত ধারাভাষ্যই অবলম্বন। মোবাইলের কল্যাণে এফএম ৪৪.৪ এই ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে। যেখানেই থাকি না কেন, পরিচিত ধারা ভাষ্যকারদের সূক্ষ্ম বর্ণনায় মাঠের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই কার্যক্রম যেন ভবিষ্যতেও চলতে থাকে।সা. ই. সেতুআজিমপুর, ঢাকা।প্রত্যাশা২০০৮ সালে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হই। দীর্ঘ সময় পর প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষ শুরু করি এই প্রত্যাশায়, কোনো একসময় দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করব। শেষ পর্যন্ত ২০১০ সালের কাঙ্ক্ষিত দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় নির্ধারিত হয় ২০১২ সালের মার্চের ১৪ তারিখে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা ভাগ্য বলে মেনে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করে চলেছি। পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্চের ১২ তারিখ দেশের প্রধান বিরোধী দলের মহাসমাবেশ কর্মসূচি পালনের কথা রয়েছে। আবার ১৪ মার্চ সরকারি দলও মহাসমাবেশের আহ্বান করেছে। রাজনৈতিক এসব কর্মসূচি নিয়ে উভয় দলের মধ্যেই বেশ উত্তেজনা এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে। যার জন্য আমার মতো অনেক শিক্ষার্থীই বহু প্রতীক্ষার আসন্ন দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বেশ সঙ্কিত। সবার মধ্যেই সংশয় কাজ করছে, এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না যায়, যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পতিত হয়। তাই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের কাছে আমাদের গভীর প্রত্যাশা থাকবে, রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের মতো আপনাদেরই সন্তানদের শিক্ষাজীবন বিপন্ন হয় এমন পরিস্থিতির উদ্ভব যেন না ঘটে সে দিকে আপনাদের গভীর দৃষ্টি থাকবে।মো. জুবায়ের নওয়াজ আবিরসরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।