চি ঠি প ত্র
চিকিৎসাসেবাচিকিৎসকদের সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ঢালাও মন্তব্য আমাদের মতো চিকিৎসকদের ক্ষুব্ধ করে বৈকি। যিনি উক্তিটি করেছেন, তিনি পরবর্তী সময়ে দুঃখ প্রকাশ করেছেন। তারপর মশিউল আলমের নিবন্ধ। এই ঘুণেধরা সমাজে যেখানে রাজনীতিবিদেরা অঙ্গীকার দেন মাঠে আর সংসদে গিয়ে, সেই অঙ্গীকার থেকে তাঁরা অনেক দূরে অবস্থান করেন। যে সমাজে প্রতিদিন নৈতিকতার অবক্ষয়, প্রকৌশলীরা দেদার ঘুষ খান, যেখানে আইনজীবীদের সততা প্রশ্নবিদ্ধ, যে সমাজে সরকারি আমলারা চিকিৎসা অনুদানের জন্য সরকারি কল্যাণ তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে বিদেশে চিকিৎসাসেবা নিতে যান, সৎ ব্যবসায়ীদের সংখ্যা যেখানে হাতেগোনা, সেই সমাজে যাঁরা চিকিৎসক হন তাঁরা কাদের সন্তান? কোন চিকিৎসক এক প্রেসক্রিপশনে এত ওষুধ লেখেন? ওষুধ কোম্পানিগুলোর কি কোনো দায়দায়িত্ব নেই? চিকিৎসক সরকারি বা বেসরকারি হোক, তাঁদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দেখবে চিকিৎসকেরা কী ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছেন। প্রয়োজনে তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকদের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য নিরলস ভূমিকা রাখার প্রয়াস নেবে। সমাজের চিকিৎসক পেশাজীবীদের বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগই নেই, দেখতে হবে সামগ্রিকভাবে। তবেই হয়তো এই কলুষিত চিকিৎসকদের হাত থেকে চিকিৎসকসমাজ কিছুটা হলেও কলুষমুক্ত হবে। ডা. আফসানা করিম লাইব্রেরি ও পাবলিকেশন সেক্রেটারিবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।জলাবদ্ধতাবৃহত্তর চট্টগ্রামের শান্তিবাগ আবাসিক এলাকা, যা চট্টগ্রাম জেলার উত্তর আগ্রাবাদে অবস্থিত, এখানে কয়েক ঘণ্টা সামান্য বৃষ্টিপাত হলেই এলাকার নিম্ন জায়গা পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ২০০৭ সালের ১১ জুন মহা বৃষ্টিপাতের দিনে পুরো এলাকা প্রায় কয়েক ইঞ্চি পানির নিচে তলিয়ে যায়। উল্লেখ্য, জনবহুল শান্তিবাগ আবাসিক এলাকা, মুহুরীপাড়া, হালিশহর হাউজিং এস্টেট, ছোটপুল জেলা পুলিশ লাইন, ছোটপুল সিঙ্গাপুর মার্কেটের সামনে, সিডিএ আবাসিক এলাকা, রঙ্গিপাড়া, পানওয়ালা পাড়া, মোল্লাপাড়া, দাইয়াপাড়া আবাসিক এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে পুরো এলাকা কয়েক ইঞ্চি পানির নিচে ডুবে যায়। এর আগে বন্দরের ম্যাজিস্ট্রেট বন্দরের নিমতলা এলাকায় জলাবদ্ধতা নিরসনে নিমতলা খাল উদ্ধার করেছেন। এই নিমতলা খালে নাকি একসময় নৌকা, সাম্পান চলাচল করত। নিমতলা খালটি নাকি ২২ হাজার ফুট দীর্ঘ। অথচ, এই খালটির চারদিকে দোকানপাট, বিল্ডিং গড়ে উঠে নিমতলা খালটি ড্রেনে পরিণত হয়েছে। এ ছাড়া শান্তিবাগের বেশ কিছু ড্রেনের ওপর দিকে পাকা রাস্তা করে বৃষ্টির পানি ও জোয়ারের পানি চলাচল বন্ধ করে দেওয়ার ফলে শান্তিবাগের কিছু নিচু জায়গা কয়েক ইঞ্চি পানির নিচে তলিয়ে যায়। অথচ, দীর্ঘদিন ধরে হালিশহর এলাকার জলাবদ্ধতা নিরসনে, ড্রেনের ওপর স্লিপগুলো উচ্ছেদ এবং অবৈধভাবে বেদখলে থাকা খালগুলো উচ্ছেদের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মো. ইকরাম হোসেনচট্টগ্রাম।